মেয়র আতিকুল ইসলাম
জাতীয়

মার্কেট বন্ধে কঠোর হবে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, নগরের পরিত্যক্ত মার্কেটগুলো বন্ধে কঠোর হওয়া ছাড়া সিটি করপোরেশনের আর বিকল্প নেই।

আরও পড়ুন: প্রথম আলো গণতন্ত্রের শত্রু

সোমবার (১০ এপ্রিল) দুপুরে মগবাজার উড়ালসড়কের খুঁটিতে দৃষ্টিনন্দন গ্রাফিতি আর্ট কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র এ কথা জানান।

মেয়র আতিকুল ইসলাম জানান, বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ড, ভবন ধসের ঘটনা ঘটছে। পরিত্যক্ত মার্কেটগুলো বন্ধে কঠোর হওয়া ছাড়া আমাদের আর বিকল্প নেই। ডিএনসিসির আটটি পরিত্যক্ত মার্কেটে লাল রঙের সাইনবোর্ড লাগিয়ে দেবো।

তিনি বলেন, মালিক সমিতিকে অনুরোধ করছি আপনারা জীবনের মূল্য দিতে শিখুন। ক্রেতাদের অনুরোধ করছি এসব পরিত্যক্ত মার্কেট পরিহার করুন।

আরও পড়ুন: সিগারেট বা মশার কয়েল থেকে আগুন

ডিএনসিসি কারওয়ান বাজার স্থানান্তরে কাজ শুরু করেছে জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, কারওয়ান বাজার এবং ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো ভাঙার আগে ব্যবসায়ীদের স্থানান্তর অথবা নতুন মার্কেট নির্মাণ করে দেবো। এ ক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগিতা করতে হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা