ছবি: সংগৃহীত
জাতীয়
ডাচ-বাংলা ব্যাংকের টাকা ছিনতাই

টাকার পরিমাণ নিয়ে ঠেলাঠেলি

সান নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের ছিনতাই হওয়া টাকার কিছু অংশ উদ্ধারের পর থানা পুলিশ ও ডিবির মধ্যে টাকার পরিমাণ নিয়ে মতানৈক্য দেখা দিয়েছে

ছিনতাইয়ের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) টাকাগুলো উদ্ধার করে। ডিবি জানায়, ছিনতাই হওয়া টাকার মধ্যে প্রায় ৯ কোটি টাকা তারা উদ্ধার করেছে। তবে টাকা গণনার পর তুরাগ থানা জানায়, উদ্ধার হওয়া টাকার প্রকৃত পরিমাণ ৩ কোটি ৮৯ লাখ টাকা। এরপরই উদ্ধার হওয়া টাকার পরিমাণ নিয়ে ঠেলাঠেলি শুরু হয় ডিবি ও ডিএমপির উত্তরা বিভাগ পুলিশের মধ্যে।

আরও পড়ুন: ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাই

পুলিশ সূত্র জানায়, খোয়া যাওয়া চারটি ট্রাঙ্কের মধ্যে তিনটি ট্রাঙ্ক উদ্ধারের পর টাকা না গুনেই আনুমানিক ৯ কোটি উদ্ধারের কথা জানিয়ে দেয়ে ডিবি। পরে রাতে থানায় নিয়ে গণনার পর ট্রাঙ্কে টাকা মিলে ৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন-অর-রশীদ বলেন, আমরা টাকা উদ্ধারের পরপরই ডিএমপির উত্তরা বিভাগের কাছে হস্তান্তর করেছি। আমরা টাকা উদ্ধার করেছি, কিন্তু গুনিনি। তাই টাকার সঠিক পরিমাণটা তারাই বলতে পারবেন।

অন্যদিকে ডিএমপির উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) বদরুল হাসান বলেন, টাকা উদ্ধার করেছে ডিবি পুলিশ। তাই এ বিষয়ে তারাই বলতে পারবেন।

আরও পড়ুন: আরও ৩০০ কোটি টাকা বরাদ্দ

এ বিষয়ে শুক্রবার (১০ মার্চ) দুপুরে মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসেন বলেন, ছিনতাই হওয়া টাকার মধ্যে যে টাকাগুলো গতকাল ডিবি পুলিশ উদ্ধার করেছে সেই টাকা এখনো আমাদের বুঝিয়ে দেওয়া হয়নি। তবে পুলিশ গতকাল আমাদের সামনে টাকাগুলো গুনেছিল। পুলিশের গণনা অনুযায়ী প্রাথমিকভাবে উদ্ধার হওয়ার টাকার পরিমাণ ৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা।

প্রসঙ্গত, ৯ মার্চ সকালে রাজধানীর উত্তরা থেকে বেসরকারি ব্যাংক ডাচ-বাংলা ব্যাংকের টাকা বহনকারী গাড়ি থেকে প্রায় সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। কয়েক ঘণ্টার ব্যবধানে উত্তরা এলাকা থেকে ছিনতাই হওয়া সোয়া ১১ কোটি টাকার মধ্যে বেশিরভাগ টাকা উদ্ধারের কথা জানায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা