জাতীয়

রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু 

সান নিউজ ডেস্ক : বাগেরহাটের রামপালে কয়লা সংকটে প্রায় একমাস বন্ধ থাকার পর আবার চালু হয়েছে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র। বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার পর উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।

আরও পড়ুন: শেখ হাসিনার নেতৃত্বে পূর্ণ সমর্থন রয়েছে

বৃহস্পতিবার ( ১৬ ফেব্রুয়ারি) রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ডিজিএম আনোয়ারুল আজিম সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার রাত ১১টার পরপরই রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ফের শুরু হয়েছে। এর আগে এ নিয়ে কয়েকদিনের টানা স্টার্টআপ প্রক্রিয়া চলে। টেকনিক্যাল নানা প্রক্রিয়া শেষে বুধবার রাতেই তাপ বিদ্যুৎকেন্দ্র চালুর পাশাপাশি চাহিদানুযায়ী উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ জাতীয় গ্রিডেও করা হয়েছে।

আনোয়ারুল আজিম বলেন, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এ কেন্দ্রের শেডে ৩০ থেকে ৩৩ হাজার মেট্রিক টন কয়লা মজুত রয়েছে। বিদ্যুৎকেন্দ্রটির ফুল লোডে প্রতিদিন সাড়ে চার থেকে পাঁচ হাজার মেট্রিক টন কয়লা প্রয়োজন। মজুত কয়লা দিয়ে তাপ বিদ্যুৎকেন্দ্রটি চলতে থাকার মধ্যেই আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে ইন্দোনেশিয়া থেকে ৫০-৫১ হাজার টন কয়লা নিয়ে একটি জাহাজ মোংলা বন্দরের ফেয়ারওয়েতে আসার সিডিউল রয়েছে।

কয়লা সংকটে গত ১৪ জানুয়ারি রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায়। এরপর গত ৮ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়া থেকে ৩৩ হাজার মেট্রিক টন কয়লা আসার পর সেই জ্বালানি সংকটের কিছুটা নিরসন হয়।

আরও পড়ুন: পানামায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৩

মূলত রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ১ হাজার ৩২০ মেগাওয়াটের মধ্যে ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট পরীক্ষামূলক গত আগস্টে চালু হয়। এরপর ডিসেম্বরে পুরোপুরি চালু হলে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। আর বাকি ৬৬০ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিটের আগামী জুন-জুলাইয়ে উৎপাদনে যাওয়ার কথা রয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

পশ্চিম তীরে ইহুদি সেটেলারদের তাণ্ডব

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি গ্রামে নতুন করে হামলা চালিয়েছেন ইসরায়েল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা