জাতীয়

সাত আইজিপিকে বদলি

সান নিউজ ডেস্ক: পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আরও পড়ুন: সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে

বুধবার (১৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব নূর-এ-মাহবুবা জয়া।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া ৪ কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে- মো. হুমায়ন কবিরকে পুলিশ সদরদপ্তরে, জামিল আহমদকে পুলিশ সদরদপ্তরে, ওয়াই এম বেলালুর রহমানকে রাজারবাগ পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজিপি এবং মীর রেজাউল আলমকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল করা হয়েছে।

আরও পড়ুন: নিহতের সংখ্যা ছাড়াল ৪১ হাজার

এছাড়া রাজশাহী পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিককে পুলিশ অধিদপ্তরে, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খানকে হাইওয়ে পুলিশের প্রধান ও হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মল্লিক ফখরুল ইসলামকে ঢাকা পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে বদলি করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা