কামরাঙ্গীর
জাতীয়

ভবন থেকে পড়ে ২ শিশুর মৃত্যু

সান নিউজ ডেস্ক: রাজধানীর কামরাঙ্গীরে একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে দুই শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: বছরে ৪৪৬ শিক্ষার্থীর আত্মহত্যা

শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৮টার দিকে সিলেটি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- আব্দুর রহিম (৯) ও তার মামাতো বোন সোনিয়া (৬)।

আরও পড়ুন: সংবিধান অনুযায়ী নির্বাচন হবে

পরিবার সূত্রে জানা যায়, দুই শিশুই পরিবারের সঙ্গে ওই এলাকার একটি পাঁচতলায় ভবনে থাকতো। সন্ধ্যার দিকে ভবনের ছাদে অন্য শিশুদের সঙ্গে তারা খেলা করছিল। ছাদের রেলিং ছিল না। হঠাৎ তারা দুজনে নিচে পড়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

আরও পড়ুন: নাইজেরিয়ায় বোমা হামলা, নিহত ৪০

তিনি জানান, মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কামরাঙ্গীরচর থানাকে অবহিত করেছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা