প্রতীকী ছবি
জাতীয়

দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু কাল

সান নিউজ ডেস্ক : গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামীকাল শুক্রবার মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ ইজতেমার দ্বিতীয় পর্বের মূল কার্যক্রম শুরু হবে। আগামী রোববার আখেরি মোনাজের আগ পর্যন্ত চলবে তাবলীগের ৬ উসুলের বয়ান।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্প বিষফোঁড়া হবে

বাংলাদেশ ভারত ও পাকিস্তানের বিশিষ্ট আলেমগণ মূল বয়ান করবেন। মূল বয়ান বাংলাসহ বিভিন্ন ভাষাভাষীদের জন্য তাৎক্ষণিক তরজমা করা হবে। রোববার আখেরি মোনাজাতের আগে হেদায়েতী বয়ান শেষে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাদ ফজর ভারতের মাওলানা চেরাব উদ্দিন বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের জন্য প্রাথমিক আম বয়ান করেছেন। তাৎক্ষণিকভাবে বাংলায় তরজমা করেন মাওলানা আজিমুউদ্দিন।

আরও পড়ুন: রাশিয়া হারলে পরমাণু যুদ্ধ শুরু

ইজতেমার আয়োজক কমিটির সদস্য ওয়াসিফ জানান, টঙ্গীতে বৃহস্পতিবার বাদ ফজর বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের দের জন্য প্রাথমিক আ’ম বয়ান শুরু হয়েছে। মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এ সমাবেশের মূল কার্যক্রম শুরু হবে শুক্রবার বাদ ফজরের মূল বয়ানের মধ্য দিয়ে । আর রোববার আখেরি মোনাজের আগ পর্যন্ত চলবে তাবলীগের ৬ উসুলের এ বয়ান। বাংলাদেশ ভারত ও পাকিস্তানের বিশিষ্ট আলেমগণ মূল বয়ান করবেন। রোববার আখেরি মোনাজাতের আগে হেদায়তী বয়ান শেষে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

বিশ্বইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিন শুক্রবার দেশের বৃহত্তম জু’মার নামাজ অনুষ্ঠিত হবে। বৃহত্তম জু’মার এ নামাজে অংশ নিতে প্রতি ইজতেমায় তাবলীগের মুসুল্লী ছাড়াও গাজীপুর ও আশেপাশের জেলা থেকে বৃহস্পতিবার রাতেই ইজতমা ময়দানে অবস্থান নিতে থাকেন।

আরও পড়ুন: গণতন্ত্র অনেক আগেই উদ্ধার হয়েছে

শুক্রবার জু’মার নামাজ শুরুর আগ পর্যন্ত এ নামাজে অংশ নিতে আসতে থাকবেন মুসল্লিরা। ১৬০ একরের পুরো ইজতেমা ময়দান ছাঁপিয়ে কামারপাড়া, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশেপাশের অলিগলিতেও কাতারবদ্ধ হয় জুমার নামাজে অংশ নেবেন তারা।

টঙ্গী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের জিম্মাদার মাওলানা আব্দুস সাত্তার সাহেব (নিজামুদ্দিন) জানান, ফজরের পর বয়ানের মিম্বারে বয়ান করেন ভারতের মাওলানা চেরাব উদ্দিন, তাৎক্ষণিকভাবে তা বাংলায় তরজমা করেন মাওলানা আজিমুদ্দিন।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগ

তিনি আরও জানান, সকাল দশটা থেকে আরব দেশ থেকে আসা মেহমানদের সামনে কথা বলবেন পাকিস্তানের মাওলানা ওসমান, সকাল ১০টায় নিজামুদ্দিন থেকে বাংলাদেশ সময় দিতে আসা প্রায় ১০০ জামাতের মেহনতের কারগুজারী শুনবেন মুফতি রিয়াসাত সাহেব ও ভাই হারুন, সকাল দশটায় ইংলিশ মেহমানদের সামনে বয়ান করবে মাওলানা এনাম ও খসরু মিয়া। সকাল ১০টায় মালয়েশিয়া থেকে আসা মেহমানদের সামনে কথা বলবেন মাওলানা ফারুক ও মাওলানা ওমর মেওয়াতি।

সকাল ১০টায় ফারসি ওয়ালাদের সামনে কথা বলবেন মুফতি গোলাম নবী ও মুফতি জহির নিজামুদ্দিন। থাই মেহমানদের সামনে সকাল দশটায় কথা বলবেন মাস্টার হারুন ও সাঈদী নিজামুদ্দিন। চায়না থেকে আসা মেহমানদের সামনে সকাল দশটায় কথা বলবেন মাওলানা জামশেদ ও বাংলাদেশের মাওলানা আব্দুল্লাহ ও পশ্চিমবঙ্গের মেহমানদের সাথে সকাল দশটায় কথা বলবেন কাকরাইলের মাওলানা মোশারফ। দুপুর ১২টা ১৫ মিনিটের ইজতেমার মূল মাশোয়ারা শুরু হবে বলে জানান তিনি।

আরও পড়ুন: ২২ জানুয়ারি মেট্রোরেল চলবে ৯ ঘণ্টা

গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান জানান, গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রটের একাধিক টিম বিভিন্ন অনিয়মের বিচারে থাকবে পুরো টঙ্গী জুড়ে। ইজতেমা ময়দান ও আশেপাশের এলাকালায় বিশুদ্ধ খাবার সরবরাহ নিশ্চিত করতে এবং ছিনতাই পকেটমারসহ নানা অপরাধ কার্যকলাপ রুখতে টহল টিম ও ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট কাজ করবে, থাকবে পর্যাপ্ত ওয়াচ টাওয়ার ও সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ। প্রতিদিন কয়েকভাগে ভাগ হয়ে মোবাইল কোর্ট পরিচালিত হবে।

এদিকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে ইজতেমা মাঠে আসছেন মুসল্লিরা। বুধবার বিকেল থেকেই মুসল্লিরা ইজতেমা মাঠে আসা শুরু করেছেন। বাস, ট্রাক, পিক-আপ করে আসছেন তারা। ধীরে ধীরে ভরে যাচ্ছে ময়দান।

সান নিউজ/জেএইচ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা