প্রতীকী ছবি
জাতীয়

শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতিসৌধ

সান নিউজ ডেস্ক: ৫১তম মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ১৬ই ডিসেম্বর বীর শহীদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। যারা বুকের তাজা রক্ত দিয়ে বাঙ্গালি জাতির সবচেয়ে আনন্দের দিন ছিনিয়ে এনেছে সেই সব শহীদকে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করবে দেশের সর্বস্তরের মানুষ। যা বাঙ্গালি জাতিকে এনে দেয় আত্মপরিচয়ের ঠিকানা।

আরও পড়ুন: আ’লীগ ক্ষমতায় আসলেই উন্নয়ন হয়

শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোরের সূর্য ওঠার সাথে সাথেই স্মৃতিসৌধে নাম না জানা লাখো শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রীপরিষদ সদস্য, কূটনৈতিক কোরের ডিন ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণ। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে দেয়া হবে তিন বাহিনীর গার্ড অব অনার। এরপর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে সৌধ প্রাঙ্গণ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন স্থান থেকে আসা লাখো মানুষের ঢল নামবে সৌধের বেদিতে।

শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে আসা লাখো মানুষকে নিরাপত্তা দিতে এবং সুশৃঙ্খলভাবে বিজয় দিবস উদযাপনে পুরো সৌধ এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। গোটা এলাকায় বসানো হয়েছে সিসিটিভি ও নিরাপত্তা চৌকি।

আরও পড়ুন: মরুভূমি থেকে ২৭ লাশ উদ্ধার

সবুজে ঘেরা ১০৮ একর জমির উপর নির্মিত স্মৃতিসৌধ এলাকাটি গণপূর্তের কয়েক’শ কর্মীর নিরলস পরিশ্রমে পেয়েছে এক নতুন রূপ। স্মৃতিসৌধ চত্বরের চারপাশের টবে শোভা পাচ্ছে নানা ধরনের রঙ্গিন ফুল আর পাতা বাহারের গাছ। এ ছাড়াও নিরাপত্তার জন্য ওয়াচ টাওয়ার নির্মাণ ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর পাশাপাশি স্মৃতিসৌধ এলাকায় থাকবে তিন স্তরের নিরাপত্তা বলয়।

সৌধ এলাকা পরিদর্শন করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান। তিনি বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে ওয়াচ টাওয়ার। গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। প্রায় সাড়ে তিন হাজার পুলিশ সদস্য সৌধ এলাকায় নিরাপত্তার দ্বায়িত্বে রয়েছেন।

সান নিউজ/এমএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা