প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে ছুরিসহ আটক ৪
জাতীয়
সুপ্রিম কোর্ট

প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে ছুরিসহ আটক ৪

সান নিউজ ডেস্ক: দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ছুরিসহ চারজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন।

আরও পড়ুন: রোহিঙ্গাদের ফেরার ব্যবস্থা করতে হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান থেকে তাদের আটক করা হয়।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. মমতাজ উদ্দিন ফকির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি

তিনি বলেন, ওই চারজনকে শাহবাগ থানা পুলিশের সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, আমাদের থানায় মোট ৪ জন আটক রয়েছে। তারা কী উদ্দেশ্যে ওখানে গিয়েছিল তা আমরা জানার চেষ্টা করছি। এছাড়া আটকদের নামপরিচয় যাচাই-বাছাই করছি।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন উদযাপন করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। এছাড়া জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন ফকির, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুন নুর দুলাল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোখলেসুর রহমান বাদল, বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট সাঈদ হোসেন রাজা প্রমুখ।

আরও পড়ুন: বীরের রক্ত আমাদের শরীরে

জন্মদিনের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ও দেশবাসীর কল্যাণ কামনা করে মোনাজাত ও দোয়া করা হয়। সবশেষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ওয়েবসাইট উদ্বোধন করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

এআই-এর ঝুঁকিতে ২১০০ সালের মধ্যে মানবজাতি বিলুপ্তির শঙ্কা

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার কিংবা পারমাণব...

বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক...

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: আয়াসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়...

ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার: ট্রাম্প

ইউক্রেনের নেতৃত্বে পরিবর্তন আনার সময় এসেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের...

প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন জাপানের ড. আতসুশি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা