পুরনো ছবি
জাতীয়

নিবন্ধন ছাড়া অনলাইন বন্ধ করবো

সান নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন পিএএ বলেছেন, আমাদের দেশের ডিজিটাল মিডিয়া মহা সমুদ্রের মতো। শুনতে পাই পানের দোকানদারও নাকি অনলাইন পত্রিকা খুলে বসেছেন। উপজেলায় একাধিক অনলাইন পত্রিকা রয়েছে। আমরা উদ্যোগ নিয়েছি নিবন্ধন ছাড়া সব অনলাইন বন্ধ করবো। আমরা এ বিষয়ে বিটিসিএল’কে বললাম। সেখান থেকে আমাদের জানানো হলো মাত্র ৫ থেকে ১০ শতাংশ ডোমেইন নেওয়া, বাকি সব বিদেশ থেকে নেওয়া। এখানেও বাধা-বিপত্তি রয়েছে।

আরও পড়ুন: রুশদির ওপর হামলা, উদ্বিগ্ন তসলিমা

শনিবার (১৩ আগস্ট) ‘রেগুলেশন অব ডিজিটাল, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওটিটি প্লাটফর্ম: দি নিড টু স্ট্রাইক দি রাইট ব্যালেন্স’ শীর্ষক সেমিনারের তিনি এসব কথা কথা।

এফবিসিসিআই বোর্ডরুমে এ সেমিনারের আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনসহ বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক মাধ্যমের সঙ্গে জড়িত উদ্যোক্তারা।

আরও পড়ুন: অভাবের তাড়নায় সন্তান বিক্রি!

মকবুল হোসেন বলেন, এমন কোনো দেশ নাই যারা এত মুক্ত আকাশের মতো লিখতে পারে। এ কারণে দাঙ্গা-হাঙ্গামা বাঁধিয়ে দেওয়া হচ্ছে। এ নিয়ে সরকার নীতিমালা করলেও তা ঠিকমতো বাস্তবায়ন করতে পারে না। রাজনৈতিক কারণে ব্যালেন্স করে চলতে হয়।

তথ্য সচিব বলেন, অনেক ক্ষেত্রে আমরা বিশ্বের অন্যান্য দেশের উদাহরণ দেই। কিন্তু আমাদের উদাহরণ আমাদের দেশ নিজেই। জাপানের লোকেরা মানুষ ঠকানোর কথা চিন্তাও করে না। কিন্তু আমরা সব সময় লোক ঠকানোর চিন্তা করি। এক্ষেত্রে আমি নিজে পরিবর্তন না হলে আমরা পরিবর্তন হবো না।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা