রেমিট্যান্সের ওপর নির্ভর করলে হবে না
জাতীয়

রেমিট্যান্সের ওপর নির্ভর করলে হবে না

সান নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু রেমিট্যান্সের ওপর নির্ভর করলে হবে না, দেশীয় উৎপাদন বৃদ্ধি করে রফতানি আয় বাড়াতে হবে ।

আরও পড়ুন : সব অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে

রোববার (৩১ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা কী কী পণ্য রপ্তানি করতে পারি, তার নতুন বাজার খুঁজে বের করতে হবে। দেশীয় উৎপাদন বৃদ্ধি করে সেগুলো কীভাবে বিদেশে বিনিয়োগ করতে পারি সে চিন্তা থাকতে হবে। সেজন্য আমাদের প্রয়োজন দক্ষ জনশক্তি। যত বেশি দক্ষ জনশক্তি গড়া যাবে, দেশে যেমন কাজে লাগবে বিদেশেও কাজে লাগানো যাবে।

আরও পড়ুন : আ’লীগের আয় বেশি

তিনি বলেন, পৃথিবীর অনেক দেশ এখন বয়োবৃদ্ধের দেশে পরিণত হচ্ছে। সেখানে আমাদের বিশাল আকারে যুব শ্রেণি আছে। কাজেই আমরা চাই, এরা যেন দেশে এবং দেশের বাইরে প্রশিক্ষিত হয়ে কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারে। সরকার সে লক্ষ্যে কাজ করছে।

শেখ হাসিনা বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং বিশ্বজুড়ে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বাংলাদেশকে সমস্যায় পড়তে হচ্ছে। তারপরও সব সমস্যা অতিক্রম করে বাংলাদেশ তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবে।
এমআর

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চ...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা