স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল
জাতীয়

সব অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে

সান নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের সব অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে।

আরও পড়ুন: সহজ ডট কমের জরিমানা স্থগিত

রোববার (৩১ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে। কারণ কোভিডের মহামারি এখনো শেষ হয়নি। সেজন্য স্বাস্থ্যবিধি মেনে সব অনুষ্ঠান করার জন্য আমরা অনুরোধ রেখেছি। সব অনুষ্ঠানস্থলে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে, যাতে করে কোনোরকম অসুবিধা সৃষ্টি কেউ না ঘটাতে পারে।

তিনি বলেন, ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিত করতে এলাকাজুড়ে নিরাপত্তা বলয় সৃষ্টি করা হবে এবং সেটি বলবৎ থাকবে। ধানমন্ডি লেকে আমাদের নৌ পুলিশের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা করা হবে। বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ডিএমপি কমিশনারের নেতৃত্বে হবে। বিদেশি মিশনের কূটনীতিকরা ধানমন্ডি ও বনানীতে পুষ্পস্তবক অর্পনে যাতায়াতে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা থাকবে।

আরও পড়ুন: আ’লীগের আয় বেশি

তিনি আরও বলেন, গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে দোয়া মাহফিল এবং সব অনুষ্ঠানে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে। জাতীয় শোক দিবস উপলক্ষে দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন থেকে আয়োজিত সব অনুষ্ঠানে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা থাকবে। প্রয়োজনীয় অনুষ্ঠানে আর্চওয়ে ও সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা থাকবে।

দেশব্যাপী গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হবে জানিয়ে তিনি বলেন, যেকোনো ধরনের নাশকতা সৃষ্টির অপচেষ্টার দিকে আমরা খেয়াল রাখব, যাতে করে না করতে পারে। এটাও আলোচনা হয়েছে ১৫ আগস্টের পরে যতগুলো নাশকতা হয়েছে, আগস্ট মাসেই হয়েছে। ২১ আগস্ট এবং ১৭ আগস্টের কথা নিশ্চয়ই ভুলে যাননি। সেটাকে মাথায় রেখে যাতে এ ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে আমাদের গোয়েন্দারা সেদিকে খেয়াল রাখবেন।

ধানমন্ডি স্মৃতি জাদুঘর, বনানী কবরস্থান, টুঙ্গীপাড়াসহ দেশব্যাপী আয়োজিত অনুষ্ঠানে ‍র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম দৃশ্যমান থাকবে। অনুষ্ঠানস্থলে অগ্নি নির্বাপক যন্ত্র, প্রয়োজনীয় সংখ্যক ফায়ার সার্ভসের জনবল থাকবে।

আরও পড়ুন: নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

মন্ত্রী বলেন, জাতীয় শোক দিবসে কেউ ফেসবুক ও সামাজিক যোগাযোগের মাধ্যমে কোনো ধরনের গুজব না ছড়াতে পারে, সেজন্য আমরা আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের সবাই লক্ষ্য রাখবে, গোয়েন্দারা সবসময় সচেষ্ট থাকবে। সামাজিক যোগাযোগের মাধ্যমে যদি কোনো ঘটনা ঘটাতে চায় আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব, যাতে করে তাদের এ প্রচেষ্টা ফলপ্রসূ না হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের দেশের মানুষ কোনোদিন জঙ্গি এবং সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেয়নি এবং দেবেও না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মহড়ায় অংশ নিতে ভারতে ৬ মার্কিন যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা