জাতীয়

নারীর ওড়না ধরে টান কাণ্ডে দুই পুলিশ প্রত্যাহার

সান নিউজ ডেস্ক: রাজধানীর বনানী থেকে ফেসবুক লাইভে এক নারী অভিযোগ করেছেন, ‘পুলিশের দুই সদস্য ওড়না ধরে টান দিয়েছেন’। এ ঘটনায় ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পরে ডিএমপির গুলশান বিভাগের দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

আরও পড়ুন: পুলিশের অ্যাকশনের তদন্ত হবে

মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ওই নারীর ফেসবুক লাইভ সূত্রে জানা গেছে, ইফতারের পর বনানীর শেরাটন হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

দুই কনস্টেবল প্রত্যাহারের বিষয়ে পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, ফেসবুক লাইভে করা অভিযোগের ভিত্তিতে দুই কনস্টেবলকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য একটি কমিটি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা পুলিশের গুলশান বিভাগের দুই কনস্টেবল। তাদের একজন অতিরিক্ত উপ-কমিশনারের দেহরক্ষী ও একজন গাড়িচালকের দায়িত্বে নিয়োজিত ছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন: গাজীপুর বিএনপির সভাপতি মিলন, সম্পাদক রিয়াজুল

ফেসবুকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, এক নারী একটি পুলিশের পিকআপের সামনে দাঁড়ানো এক ব্যক্তিকে গালাগাল করে বলছেন, এই ব্যক্তি তার ওড়না ধরে টান দিয়েছেন। সেখানে সাধারণ পোশাকে থাকা দুই ব্যক্তি পুলিশ সদস্য বলে তিনি (ভুক্তভোগী) নিশ্চিত হন। এ সময় তাকে পুলিশ সদস্যদের উদ্দেশে গালাগাল করতে শোনা যায়। এছাড়া পাশে থাকা এক যুবককে তার স্বামী পরিচয় দিয়ে ওই নারী বলেন, এক পুলিশ সদস্য তার স্বামীর শার্ট ছিঁড়ে ফেলেছেন।

অন্যদিকে, ফেসবুকে লাইভ করার আগে ওই এলাকার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ওই নারী হেঁটে যাচ্ছেন। পেছনে তার স্বামী পরিচয়দানকারী ব্যক্তির হাত ধরে দুই পুলিশ সদস্য টানাহেঁচড়া করছেন। তবে ওই নারীর সঙ্গে অপ্রীতিকর কিছু ঘটতে দেখা যায়নি ভিডিও ফুটেজে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা