জাতীয়

সৌদির নতুন রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক :

সৌদি আরবে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ পেলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মাদ জাবেদ পাটোয়ারী।

সোমবার ২৯ জুন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জাবেদ পাটোয়ারী ১৯৮৬ সালে সরকারি চাকরিতে যোগ দেন এবং তিনি পুলিশ ক্যাডারে প্রথম স্থান অধিকার করেন।

২০২০ এর এপ্রিলে অবসরে যাওয়ার আগে তিনি দুই বছরের বেশি সময় ইন্সপেক্টর জেনারেল হিসাবে কর্মরত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার থেকে প্রথম বিভাগে তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এছাড়া যুক্তরাজ্যের লিচেস্টার বিশ্ববিদ্যালয় ক্রিমিনাল জাস্টিস অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট ওপর পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন। তিনি ক্রোয়েশিয়া, সিয়েরা লিয়ন, কসোভো ও সুদানে শান্তিরক্ষী বাহিনীতে কাজ করেছেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সড়ক ও জনপথ বিভাগের জমি:

মুন্সীগঞ্জের সিপাহীপাড়া চৌরাস্তায় সড়ক ও জনপদ বিভাগের জমি রাতের আঁধারে দখল করে...

রাজনৈতিক দল ও রাষ্ট্র পরিচালনা: ব্যবধান ও সমন্বয়ের নতুন রাজনীতি

এ, কে, এম শফিউল আযম রুমি: বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেক কিছু...

তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে

দেশে জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্বাভাবিক চাপ সামাল দিতে আজ থেকে সরবরাহ বাড়...

হরমুজ প্রণালি ফের বন্ধ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সংলাপ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। প...

তেলের দাম আবার বাড়ল!

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা