জাতীয়
বুড়িগঙ্গায় লঞ্চডুবি

চালকের পরিবর্তে মাস্টার দিয়ে চলে ময়ূর-২!

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় ময়ূর-২ লঞ্চের সাবেক চালক শিপন হাওলাদার জানান, লঞ্চটিতে আপাতত চালক নেই। মাস্টারের মাধ্যমে সেটি চলাচল করছিল।

গত ২১ জুন থেকে ওই লঞ্চে তার চাকরি নেই। বেতন পরিশোধ করে তাকে লঞ্চ থেকে নামিয়ে দেয়া হয়েছে।

তিনি বলেন, যারা লঞ্চ চালানোর কথা নয়, তারা ময়ূর-২ চালাচ্ছিলেন। ওই লঞ্চে কোনো চালক নেই। মাস্টার লঞ্চটি চালাচ্ছিলেন বলে জানান তিনি।

এর আগে সোমবার সকাল পৌনে ৮টায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে মুন্সিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে মর্নিং বার্ড লঞ্চটি।

সদরঘাটে ভেড়ানোর আগ মুহূর্তে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চটি ধাক্কা দিলে সেটি ডুবে যায়। এ সময় লঞ্চে থাকা কয়েকজন যাত্রী সাঁতরে উঠতে পারলেও এ পর্যন্ত ৩৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও চলছে উদ্ধার অভিযান। আজও একজনের লাশ পাওয়া গেছে।

এ ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সড়ক ও জনপথ বিভাগের জমি:

মুন্সীগঞ্জের সিপাহীপাড়া চৌরাস্তায় সড়ক ও জনপদ বিভাগের জমি রাতের আঁধারে দখল করে...

রাজনৈতিক দল ও রাষ্ট্র পরিচালনা: ব্যবধান ও সমন্বয়ের নতুন রাজনীতি

এ, কে, এম শফিউল আযম রুমি: বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেক কিছু...

তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে

দেশে জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্বাভাবিক চাপ সামাল দিতে আজ থেকে সরবরাহ বাড়...

হরমুজ প্রণালি ফের বন্ধ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সংলাপ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। প...

তেলের দাম আবার বাড়ল!

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা