জাতীয়

সাংবাদিকরা অনুদান পাবেন : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

করোনাকালে দেড় হাজার সাংবাদিককে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এই অনুদান প্রদানের প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে বলেও মন্ত্রী জানান। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে তথ্য মন্ত্রী এ তথ্য জানান।

ওই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, 'মহামারি করোনাভাইরাসে দেশের সংবাদকর্মীরা জীবনের ঝুঁকি নিয়া সংবাদ সংগ্রহ ও প্রচার করছেন। তাদের বিষয়ে সরকার কার্যক্রম গ্রহণ করেছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে এক হাজার পাঁচশ' সাংবাদিককে এককালীন ১০ হাজার টাকা করে অনুদান প্রদানের প্রক্রিয়া প্রায় সম্পন্ন করা হয়েছে। পরেবর্তী পর্যায়ে আরও সাংবাদিককে এ অনুদান দেওয়া হবে।

এছাড়া এই ট্রাস্টের মাধ্যমে ২০১৯-২০ অর্থবছরে অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনাজনিত কারণে আহত সাংবাদিক এবং নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের মাঝে তিন কোটি ১০ লাখ টাকা অনুদান প্রদানের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ২০১১-১২ অর্থ বছর হতে এ পর্যন্ত ১০ কোটি ৭৯ লাখ ৫০ পঞ্চাশ হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়েছে।

মন্ত্রী আরও জানান, মহামারি করোনাভাইরাসে সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের জন্য স্থাপিত গণমাধ্যমকেন্দ্রে প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী—হ্যান্ডওয়াশ, হ্যান্ড সানিটাইজার, টিস্যু পেপার ইত্যাদি সরবরাহ করা হচ্ছে। সাংবাদিকরা যাতে অগ্রাধিকার ভিত্তিতে করোনা টেস্ট ও চিকিৎসাসেবা পান, এ জন্যও নানা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা