৪০তম বিসিএসে উত্তীর্ণ ১৯৬৩
জাতীয়

৪০তম বিসিএসে উত্তীর্ণ ১৯৬৩

সান নিউজ ডেস্ক : সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪০তম বিসিএস থেকে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৯৬৩ জনকে নিয়োগ সুপারিশ করে ফল প্রকাশ করেছে।

আরও পড়ুন : দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে

বুধবার (৩০ মার্চ) পিএসসি এই ফল প্রকাশ করে।

ফলাফলে জানানো হয়, যোগ্য প্রার্থী না পাওয়ায় কারিগরি বা পেশাগত ক্যাডারে ২৬৫ পদে নিয়োগের সুপারিশ করা যায়নি।

বিসিএসের প্রকাশিত ফলাফল কমিশনের (www.bpsc.gov.bd) এবং টেলিটেকর (bpsc.teletalk.com.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরও পড়ুন : রোজায় ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

এছাড়া টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে এসএমএ এর মাধ্যমে ফল পাওয়া যাবে। ফল পেতে PSC40Registration Number Send করতে হবে 16222 নম্বরে। ফিরতি ম্যাসেজে ফলাফল পাওয়া যাবে।

প্রশাসন ক্যাডারে ২৪৫, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, কৃষিতে ২৫০, শুল্ক ও আবগারিতে ৭২, সহকারী সার্জন ১১২ ও পশুসম্পদে ১২৭ জনসহ মোট ১ হাজার ৯৬৩ জনকে বিভিন্ন ক্যাডারে সুপারিশ করা হয়েছে।

আরও পড়ুন : কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্তে ৮ শান্তিরক্ষীর মৃত্যু

এ ছাড়া লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি এমন ৮ হাজার ১৬৬ জন প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়েছে।

এই বিসিএস পরীক্ষা করোনা মহামারির কারণে বারবার বাধাগ্রস্ত হয়েছে। পিএসসিকে ভাইভা পরীক্ষা নিতেও বেগ পোহাতে হয়েছে।

আরও পড়ুন : ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তরুণকে ছুরিকাঘাতে হত্যা

করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে অনেকবার স্থগিত করে আবার শুরু করতে হয়েছে। সব মিলিয়ে এই বিসিএস করোনার কারণে পিছিয়ে পড়ে।

গত বছরের ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ১০ হাজার ৯৬৪ জন পাস করেন।

আরও পড়ুন : সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম, সম্পাদক এমরান

প্রসঙ্গত, ২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাঁদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন।

সান নিউজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা