‘অশনি’ প্রবল শক্তি সঞ্চয় করে ভারত, বাংলাদেশ ও মিয়ানমারে আঘাত হানতে পারে (ছবি: সংগৃহীত)
জাতীয়

উপকূলে চোখ রাঙাচ্ছে ‘অশনি’

নিজস্ব প্রতিবেদক: ভারত মহাসাগরে তৈরি লঘুচাপটি এখন ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। ‘অশনি’ নামের এ ঘূর্ণিঝড় আগামীকাল সোমবার প্রবল শক্তি সঞ্চয় করে ভারত, বাংলাদেশ ও মিয়ানমারে আঘাত হানতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বে অবস্থান করা গভীর নিম্নচাপটি প্রতিনিয়ত শক্তি বৃদ্ধি করছে। রোববারের মধ্যে তা সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপর দিয়ে বইবে। সোমবার সকালে এটি ঘূর্ণিঝড়ে রুপ নিয়ে উপকূলে আছড়ে পড়বে। পরদিন ‘অশনি’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর মিয়ানমার এবং দক্ষিণ-পূর্ব বাংলাদেশ উপকূলে পৌঁছাবে।

এদিকে এ ঘূর্ণিঝড়ে পশ্চিমবঙ্গে সরাসরি কোনো প্রভাব পড়বে না। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে রোববার থেকে বৃষ্টিপাত বেড়েছে। সোমবার সেটি ভারী থেকে অতিভারী আকারে বর্ষিত হবে বলে সতর্কবার্তা দিয়েছে ভারতের আবহাওয়া অফিস। যে কারণে আগামী মঙ্গলবার পর্যন্ত দেশটির মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। খবর- আনন্দবাজার।

আরও পড়ুন: বিশ্বে করোনা থেকে সুস্থ ৪০ কোটির বেশি মানুষ

এছাড়া বঙ্গোপসাগরের আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে বসবাসকারীদের প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে মানা করা হয়েছে। এছাড়া অনেক মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়েছে ভারত সরকার। আসন্ন জলোচ্ছ্বাসের কারণে সেখানে বড় ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাসে বলা হয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা