নভেম্বরে সরকারি নিয়োগ পরীক্ষা নেয়ার চিন্তা করছে সরকার
জাতীয়

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা নভেম্বরে, তবে!

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব মহামারি করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে আটকে আছে ৩৮, ৪০, ৪১তম বিসিএস ও নন-ক্যাডার চাকরির পরীক্ষাসহ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) ১৩টি পরীক্ষা।

পরীক্ষাগুলো আগেই স্থগিত করা হয়েছিল। তবে পরিস্থিতি উন্নতি সাপেক্ষে আগামী নভেম্বরের মধ্যে এই পরীক্ষা নেয়ার চিন্তা-ভাবনা করছে সরকার।

তবে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি ছাড়া অন্যান্য পরীক্ষাগুলো শুরুতেই নেয়া হতে পারে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে।

এছাড়া খাদ্য অধিদফতরের নিয়োগ পরীক্ষা, ব্যান্সডকের লিখিত পরীক্ষা, তুলা উন্নয়ন বোর্ডের পরীক্ষা। সড়ক ও জনপথ অধিদফতর, কৃষি সম্প্রসারণ অধিদফতর, জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষাসহ অনেকগুলো সরকারি চাকরি পরীক্ষা প্রক্রিয়াও আপাতত স্থগিত আছে।

স্থগিত পরীক্ষাগুলো কবে নেয়া হবে-জানতে চাইলে বুধবার (২৪ জুন) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, আমরা আশা করি, অবস্থার পরিবর্তন হলে বিসিএস পরীক্ষাটা নভেম্বরের মধ্যেই নিতে পারব। আর অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে যাদের আবেদন করা আছে, তারা যখনই পরীক্ষা হবে তখনই তারা পরীক্ষা দিতে পারবে। অবস্থা যদি আগেই ভালো হয়ে যায়, তবে তো সেপ্টেম্বর/অক্টোবরেই অন্যান্য পরীক্ষাগুলো নেয়া যাবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে আপৎকালীন সময়টুকুতে বয়স শিথিল হবে। করোনায় ক্ষতিগ্রস্ত সবাইকে আমরা প্রণোদনা দিচ্ছি, চাকরিপ্রার্থীদের কেন আমরা দেব না?

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা