জাতীয়

প্রধানমন্ত্রীর অক্লান্ত পরিশ্রমে দেশে মৃত্যুর হার কম: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

সীমিত সম্পদ, সীমিত সামর্থ্য দিয়ে প্রধানমন্ত্রী দিবা-নিশি কাজ করে যেভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, এই কারণেই আমাদের দেশে মৃত্যুর হার অনেক কম। জনগণ যদি আরও সচেতন হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলে আক্রান্তের হার কমবে এবং একইসঙ্গে মৃত্যুর হারও আরও অনেক কমবে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

মঙ্গলবার (২৩ জুন) সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই কথা বলেন। তথ্যমন্ত্রী আরও বলেন, ‘করোনাভাইরাসের ফলে পৃথিবীতে যে কয়টি দেশে মৃত্যুর হার কম তার মধ্যে বাংলাদেশের অবস্থান। আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার সারা পৃথিবীর উন্নত দেশগুলোর চেয়ে কম তো বটেই, ভারত-পাকিস্তানের চেয়েও কম।’

তথ্যমন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতিতে সারাবিশ্ব স্তব্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অর্থমন্ত্রী একটি সাহসী বাজেট ঘোষণা করেছে। একটু আগে বিরোধী দলীয় এমপি হারুনুর রশিদ সাহেব বক্তৃতা করছিলেন, তিনি বলছিলেন এই বাজেট বাস্তবায়নের সক্ষমতা আছে কিনা। গত ১১ বছর ধরে শুনে আসছি প্রতিবার বাজেট পেশ করার পর এই বলা হয় বিএনপির পক্ষ থেকে। তার সাথে সুর মিলিয়ে তাদের সমমনা দলগুলো আর কিছু প্রতিষ্ঠান আছে যারা সমালোচনা না করলে মনে করে যে তাদের পাণ্ডিত্য ফলানো হচ্ছে না। তাদের পাণ্ডিত্য ফলানোর জন্য তারা সব সময় বলেন যে, এই বাজেট বাস্তবায়নযোগ্য নয়। কিন্তু বাস্তবতা হচ্ছে গত ১১ বছরে বাজেট বাস্তবায়নের হার হচ্ছে ৯৫ থেকে ৯৭, ৯৮ শতাংশ। প্রতি বাজেটের পর বিএনপিসহ কয়েকটি দল আর কিছু বুদ্ধিজীবী তারা বলেন এটি উচ্চাভিলাসী। এবারও একই কথা বলা হয়েছে। এই বাজেট উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়নযোগ্য না। কিন্তু বাস্তবতা হচ্ছে এই অভিলাষ যদি না থাকে, উচ্চাভিলাষ না থাকে, তাহলে সে অভিলাষ পূরণের তাগাদা থাকে না, অভিলাষ পূরণের জন্য প্রচেষ্টা থাকে না।’

বিএনপির বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘তিনি বলেছেন সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর জন্য। তিনি হয়তো বাজেটটি ঠিকমতো পড়েন নাই। যদি পড়তেন তাহলে উনি এ কথা বলতেন না। সামাজিক নিরাপত্তা খাতে বাজেটের ১৬ শতাংশের বেশি এবার বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছরের তুলনায় ১৪ হাজার কোটি টাকা বেশি বরাদ্দ দেওয়া হয়েছে এবার।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা