জাতীয়

সরকারি কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণ স্থগিত

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক করোনা মহামারিতে জনপ্রশাসনের যুগ্মসচিব-উপসচিব ও সমপর্যায়ের ২শ সরকারি কর্মকর্তার যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণ নেওয়ার কর্মসূচি স্থগিত করেছে সরকার।

সোমবার ২২ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের এ প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত করে অফিস আদেশ জারি করে।

আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সরকারকে শক্তিশালীকরণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থবছরে যুক্তরাষ্ট্রের ডিউক সেন্ট্রাল ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিসিআইডি), স্যানফোর্ড স্কুল অব পাবলিক পলিসি, ডিউক ইউনিভার্সিটিতে প্রশিক্ষণের জন্য যুগ্ম-সচিব ও সমপর্যায়ের ১শ কর্মকর্তা মনোনীত হয়েছিলেন।

এদের মধ্যে প্রথম ব্যাচে ৫০ জন কর্মকর্তার ১ থেকে ১২ জুন পর্যন্ত এবং দ্বিতীয় ব্যাচের ৫০ জন কর্মকর্তার ১৫ থেকে ২৬ জুন পর্যন্ত প্রোগ্রাম বর্তমানে নভেল কোভিড-১৯ এর বৈশ্বিক পরিবর্তিত পরিস্থিতির কারণে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।

একই প্রকল্পের অধীনে উপ-সচিব ও সমপর্যায়ের ১শ কর্মকর্তার অস্ট্রেলিয়ার ম্যাককোয়াইর ইউনিভার্সিটিতে প্রশিক্ষণের জন্য মনোনীত হয়েছিলেন।

এদের মধ্যে প্রথম ব্যাচে ৫০ জন কর্মকর্তার ২৯ জুন থেকে থেকে ১৭ জুলাই পর্যন্ত এবং দ্বিতীয় ব্যাচের ৫০ জন কর্মকর্তার ১ থেকে ১৯ জুন পর্যন্ত প্রশিক্ষণ নেওয়ার কথা ছিল।

এই প্রোগ্রামও বর্তমানে কোভিড-১৯ এর বৈশ্বিক পরিবর্তিত পরিস্থিতির কারণে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা