ছবি-সংগৃহীত
জাতীয়

ভূমধ্যসাগরে ৭ বাংলাদেশির মৃত্যু, লাশ আসছে শনিবার 

নিজস্ব প্রতিবেদক: পরিবার এবং দেশের ভাগ্য পরিবর্তন করতে গিয়ে লাশ হয়ে ফিরতে হচ্ছে তাদের। ইউরোপের অন্যতম ধনী রাষ্ট্র ইতালিতে যাওয়ার পথে ভূমধ্যসাগরে ঠান্ডায় জমে মারা যাওয়া ৭ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীর মধ্যে কয়েকজনের মরদেহ আগামী শনিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশে আসছে।

আরও কয়েকজনের মরদেহ পরের দিন রোববার অপর একটি ফ্লাইটে দেশে আসবে। তবে কোন ফ্লাইটে কতটি মৃতদেহ আসবে, তা জানা যায়নি।

সোমবার (৭ ফেব্রুয়ারি) ইতালির রোমের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

সংবাদে জানানো হয়, ইতালির রোম থেকে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রওনা হয়ে প্রথম ফ্লাইটটি ঢাকায় পৌঁছাবে শনিবার (১২ ফেব্রুয়ারি)। এছাড়া দ্বিতীয় ফ্লাইটটি লাশ নিয়ে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রওনা হয়ে ঢাকায় পৌঁছাবে রোববার (১৩ ফেব্রুয়ারি)।

প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি ইতালির ল্যাম্পাদুসা দ্বীপে যাওয়ার সময় নিহত এই ৭ বাংলাদেশির মধ্যে ৫ জনের বাড়ি মাদারীপুরে এবং ২ জনের বাড়ি সুনামগঞ্জে।

নিহতরা হলেন:
মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পিয়ারপুর গ্রামের ইমরান হোসেন,
পিয়ারপুর গ্রামের রতন জয় তালুকদার,
ঘটকচর গ্রামের সাফায়েত,
মোস্তফাপুর গ্রামের জহিরুল,
মাদারীপুর সদর উপজেলার বাপ্পী।

আরও পড়ুন: বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মামুদপুর গ্রামের সাজ্জাদ এবং
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাইফুল।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা