জাতীয়

বিশেষায়িত ও সাধারণ হাসপাতালে ডিএনসিসির মশকনিধন শুরু

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার কোভিড-১৯ বিশেষায়িত ও সাধারণ হাসপাতাল গুলোতে মশকনিধন কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

শনিবার (২০ জুন) থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী এই বিশেষ অভিযান।

ডিএনসিসির নগরভবন থেকে এক ভিডিও বার্তায় কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন এ তথ্য জানান।

তিনি বলেন, হাসপাতালগুলোতে অনেক সময় রোগীদের জন্য মশারি থাকে না বা টানানো হয় না। সেখানে একজন ডেঙ্গুতে আক্রান্ত হলে অনেকের আক্রান্ত হওয়ার আশংকা থাকে। তাই হাসপাতাল এলাকায় এডিস মশার বিস্তার রোধে এক সপ্তাহ হাসপাতাল ও এর আশেপাশের এলাকাগুলোতে বিশেষ মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।

মশক নিধন কার্যক্রমের মধ্যে সকালে লার্ভিসাইডিং (মশার লার্ভার কীটনাশক) প্রয়োগের মাধ্যমে এ অভিযান শুরু হয়। এভাবে প্রতিদিন সকাল ও বিকেলে এডাল্টিসাইডিং (পরিণত মশার কীটনাশক) প্রয়োগ করা হবে।

এরইমধ্যে ডিএনসিসি হাসপাতালগুলোর আঙ্গিনায় ও আশেপাশে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করা হয়েছে বলেও জানান কর্পোরেশনের প্রধান এই স্বাস্থ্য কর্মকর্তা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা