সংসদ অধিবেশন (ফাইল ফটো)
জাতীয়

নির্বাচন কমিশন গঠন আইন সংসদে উত্থাপন

নিজস্ব প্রতিবেদক: বহুল আলোচিত নির্বাচন কমিশন (ইসি) গঠন আইন জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। বিলটি অধিকতর পরীক্ষায় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়েছে।

রোববার (২৩ জানুয়ারি) জাতীয় সংসদ অধিবেশন বিলটি উত্থাপন করা হয়।

এদিন আইনমন্ত্রী আনিসুল হক ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ সংসদে উত্থাপনের জন্য প্রস্তাব করেন। সেই প্রস্তাবে আপত্তি জানানা বিএনপি দলীয় সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। তিনি বলেন, এই আইন পাসের মাধ্যমে দেশে চলমান সংকটের কোনো সমাধান হবে না। সার্চ কমিটিকে বৈধতা দিতে অশুভ উদ্দেশ্য নিয়ে সরকার বিলটি নিয়ে এসেছে। তাই বিলটি প্রত্যাহার করে জনগণের মতামতের ভিত্তিতে নতুন বিল আনা প্রয়োজন।

জাবাবে আইনমন্ত্রী বলেন, জনগণের মতামতকে গুরুত্ব দিয়েই এই বিলটি আনা হয়েছে। তারাও সংবিধানের আলোকে বিলটি প্রণয়নের দাবি করেছিলেন। দীর্ঘ ৫০ বছরে যে কাজটি হয়নি, এই বিলটি পাসের মাধ্যমে সরকার সেই কাজটিই করতে যাচ্ছে।

পরে বিএনপির প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে গেলে মন্ত্রী বিলটি সংসদে উত্থাপন করেন। ওই বিলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নির্বাচন কমিশনার নিয়োগে একটি সার্চ কমিটি গঠনের কথা বলা আছে। যে কমিটির প্রধান হবেন প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি। এতে সদস্য থাকবেন হাইকোর্টের একজন বিচারপতি, মহাহিসাব নিরীক্ষক, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান এবং রাষ্ট্রপতির মনোনীত দুই জন বিশিষ্ট ব্যক্তি। কমিটিকে সাচিবিক সকল সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ।

এছাড়াও যাদের নাম প্রস্তাব করা হবে তাদের বয়স অন্তত ৫০ বছর হতে হবে। একইসাথে তাদের সরকারি, আধা-সরকারি, বেসরকারি কিংবা বিচার বিভাগীয় পদে কমপক্ষে ২০ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা