পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
জাতীয়

শাবির ঘটনায় যেন আগুনে ঘি না ঢালা হয়

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, শাবির ঘটনায় যেন আগুনে ঘি না ঢালা হয়। আলোচনা করে শাবিপ্রবির শিক্ষার্থীদের সময় দিয়ে বোঝাতে হবে। এই বয়সে তাদের একটু উত্তেজনা থাকতেই পারে। একটু সময় দিয়ে, বুঝিয়ে, তাদের সঙ্গে কাজ করে সব সমাধান করতে হবে। কোনো হঠকারী বিষয় যেন তাদের ওপর চাপিয়ে না দেওয়া হয়। ধৈর্যের মাধ্যমে মোকাবিলা করতে হবে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় একটি মাদরাসার উদ্বোধনী অনুষ্ঠান শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুক্তরাজ্য আওয়ামী সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, মাদরাসার প্রতিষ্ঠাতা আঞ্জুমান আরা অঞ্জু, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোবাশ্বীর আলী, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাউন্সিলর মোখলিছুর রহমান কামরান, ছাতক পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, ভারপ্রাপ্ত মেয়র তাপস চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরীসহ অন্য নেতারা।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যে ঘটনা ঘটেছে, তার জন্য আমি খুবই দুঃখিত। শিক্ষার্থীরা আমাদের সন্তান। তাদের ছেড়ে যেতে আমরা পারি না। তাদের মঙ্গল আমরা চাই। সুতরাং এই ব্যাপারে মুখোমুখি না হয়ে বসে আলোচনা করে সমাধান করা উচিত।

ইতোমধ্যে আমাদের সরকারের উচ্চ পর্যায় থেকে সমাধানের জন্য প্রতিনিধি দল পাঠানো হয়েছে। তারা খোঁজখবর নিচ্ছে। তা ছাড়া এই আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রীও বিষয়টি সমাধানে খুবই আন্তরিক। সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সবার সঙ্গে আলোচনা করে একটা সময় দিয়ে একটা সমাধান করতে পারবেন বলে আমার মনে হয়।

এম এ মান্নান জানান, প্রতিক্রিয়াশীল দল সব সময় আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু হলে আঙুল দেবে। তারা তো বাংলাদেশকে নিজের দেশ মনে করে না। তাদের ধারণা, বাংলাদেশ থেকে অন্য দেশ আরও উত্তম। কেউ কেউ অন্য দেশকে স্বর্গ মনে করে। প্রতিক্রিয়াশীল ও আধা প্রতিক্রিয়াশীল সুবিধাবাদী কিছু চক্র আছে, যারা নানাভাবে ঘোলাটে পরিবেশ সৃষ্টি করে ক্ষমতায় যাওয়ার পথ খুঁজতেছে। তারা সুযোগ নেবে, এটাই রাজনীতির নিয়ম। তবে আমি উন্নয়নে বিশ্বাসী। উন্নয়ন আমার শখ ও অভিলাষ। প্রতিক্রিয়াশীলদের মোকাবিলা করার ক্ষমতা আওয়ামী লীগের রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা