জাতীয়

১৩ জেলায় নতুন ডিসি

নিজস্ব প্রতিবেদক: সরকার ১৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে । আজ বুধবার (৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে গাজীপুর, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ, পিরোজপুর, রাজবাড়ী, নোয়াখালী, চুয়াডাঙ্গা, নীলফামারী, গাইবান্ধা, সিলেট, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ জেলায় । এর মধ্যে বদলি করা হয় ঝিনাইদহ ও চাঁপাইনবাবগঞ্জের ডিসিকে ।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) আনিসুর রহমানকে গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জের ডিসি মঞ্জুরুল হাফিজকে নারায়ণগঞ্জ, শিক্ষা উপমন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) শাহগীর আলমকে ব্রাহ্মণবাড়িয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব খালিদ মেহেদী হাসানকে নওগাঁর ডিসি করা হয়েছে।

আশ্রয়ণ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ জাহিদুর রহমানকে পিরোজপুর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আবু কায়সার খানকে রাজবাড়ী, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) দেওয়ান মাহবুবুর রহমানকে নোয়াখালী, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খানকে চুয়াডাঙ্গার ডিসি করা হয়েছে।

নীলফামারীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব নাফিসা আরেফিন, গাইবান্ধায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব অলিউর রহমান, সিলেটে ঝিনাইদহের ডিসি মজিবর রহমান, ঝিনাইদহে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মনিরা বেগম এবং চাঁপাইনবাবগঞ্জে ডিসির দায়িত্ব পেয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) এ কে এম গালিভ খান।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা