জাতীয়

রাজধানীতে ছুরিকাঘাতে অটো চালক আহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে কেরাম বোর্ড খেলাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে ইমরান হোসেন (১৬) নামের এক অটো চালক কিশোর আহত হয়েছেন। মঙ্গলবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত ইমরান পেশায় অটোচালক ভোলার চরফ্যাশনের রিকশাচালক আলাউদ্দিনের ছেলে। তবে পরিবারের সঙ্গে মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় ভাড়া বাসায় থাকেন।

আহতের ছোট বোন রাবেয়া আক্তার জানান, মঙ্গলবার বিকেলে খাওয়ার পর মোহাম্মদপুর কাটাসুর রোডের ভাড়া বাসা থেকে বাহিরে বের হয়। পরে সেখান থেকে বেশ কয়েকজন কিশোর ইমরান ভাইকে ধরে নিয়ে বুদ্ধিজীবী এলাকায় পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাত সাড়ে সাতটায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

আহত ইমরান জানান, বেশ কয়েকদিন স্থানীয় কিশোরদের সাথে কেরাম বোর্ড খেলা নিয়ে দ্বন্দ্ব ছিল‌। তারই জের ধরে আজ সন্ধ্যায় বাসার পাশ থেকে ডেকে ধরে নিয়ে গিয়ে স্থানীয় শাওন (১৭) বিল্লুসহ (১৭) আট দশজন এলোপাতাড়ি ছুরিকাঘাত করে আহত করে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ছুরিকাঘাতে আহত কিশোর জরুরি বিভাগের চিকিৎসা নিচ্ছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

জীবননগরে সরকারি দামে সার কিনলেন কৃষকেরা

অবশেষে চুয়াডাঙ্গার জীবননগর...

রাজধানীতে বোন ও বোনজামাইয়ের হাতে ভাই খুন

রাজধানীর শাহজাহানপুরে জমিজমা ও বাড়ির মালিকানা নিয়ে...

ভ্রাতৃত্বের মেলবন্ধনে পথ চলার অঙ্গীকার পাকিস্তান ও বাহরাইনের

বাণিজ্য, অর্থনীতি ও পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী ও নতুন উচ্চতায় নিয়ে য...

সাতকানিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে ২ যাত্রী নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় কক্সবাজারমুখী একটি যাত্রীবা...

মেসিকে নিয়ে আন্তোনেলার আবেগঘন বার্তা

বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা