জাতীয়

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কলেজছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: ফেসবুকে ‘তুমি এসে বলে দাও আছি আমি পাশে’ স্ট্যাটাস দিয়ে ‌ রাজধানীর লালবাগে জাহিদ হাসান (১৮) নামে এক কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে লালবাগ থানার উপ-পরিদর্শক এসআই মোঃ কামরুজ্জামান ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছেন।

মৃত জাহিদ ঢাকার নবাবগঞ্জ মৃত হাসান মিয়ার ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট। আজিমপুরের রায়হান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

পরিবারের বরাত দিয়ে এসআই মোঃ কামরুজ্জামান বলেন, শুক্রবার সন্ধ্যায় সাড়ে ৬টায় ৩০/১ হোসেন উদ্দিন খান দ্বিতীয় লেনের গিয়াস উদ্দিনের বাড়ির ৫ তলা ভাড়া বাসায় হতাশা জনিত কারণে তার শয়ন কক্ষে সবার অগোচরে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে রাত দুইটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরো বলেন, ময়নাতদন্তের তদন্ত প্রতিবেদন পেলে ও তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে বলেও জানান তিনি।

মৃতের বড় ভাই আমির হোসেন মিলন জানান, শুক্রবার বাসায় বাহির থেকে আত্মীয়-স্বজন বাসায় আসছিল। একই সময়ে আমরা সবাই মিলে বাহিরে ঘুরতে গিয়েছিলাম। জাহিদকে যেতে বলেছিলাম কিন্তু সে যায়নি। পরে বাহির থেকে বাসায় ফিরে জাহিদের রুমের দরজা বন্ধ তার কোনও সারা শব্দ পাচ্ছি না। পরে দরজা ভেঙ্গে দেখি ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছেন।

তিনি আরো বলেন, শুক্রবার বিকালে ছোট ভাই তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলো ‌‘তুমি এসে বলে দাও আছি আমি পাশে’। তবে তার সঙ্গে কোনো মেয়ের কোন সম্পর্ক আছে সে বিষয়ে আমরা নিশ্চিত হতে পারিনি। তার মোবাইল লক সেটা পুলিশের কাছে রয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে বলে জানান তিনি।

সান নিউজ/মোস্তাফিজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা