বিজয়ের ৫০ বছর: লাল সবুজের মহোৎসব
জাতীয়

বঙ্গবন্ধু-লাখো শহীদকে সম্মান জানাতেই বিজয়ের মহোৎসব

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ স্বাধীন না হলে, কোন বাঙালী ব্যবসায়ী হতে পারতেন না, অর্থনীতির এমন অগ্রগতিও সম্ভব হতো না। তাই জাতির জনকের অবদান, মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন হিসেবে বেসরকারি খাতের পক্ষ থেকে বিজয়ের ৫০ বছরে লাল সবুজের মহোৎসব উদযাপন করছে এফবিসিসিআই।

এফবিসিসিআই আয়োজিত ১৬ দিনব্যাপী 'বিজয়ের ৫০ বছর: লাল সবুজের মহোৎসব' এর ৪র্থ দিনের অনুষ্ঠানে দেয়া সভাপতির বক্তব্যে এসব কথা বলেন এফবিসিসিআই'র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী আজাদ বাবু।

রাজধানীর হাতিরঝিলের অ্যামফিথিয়েটারে আয়োজিত এ অনুষ্ঠানে শনিবার ছিলো নজরুল উৎসব।

অনুষ্ঠানে এফবিসিসিআই'র সিনিয়র সহ-সভাপতি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা অসংখ্য গান ও কবিতা মুক্তিযুদ্ধের কঠিন দিনগুলোতে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছে। তার লেখায় দেশাত্ববোধে জাগ্রত হয়েছে সব ধর্ম-বর্ণ ও বিভিন্ন পেশার বাংলাদেশী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরপরই কবি নজরুল ইসলামকে দেশে ফিরিয়ে এনেছিলেন এবং তাকে জাতীয় কবির মর্যাদায় ভূষিত করেন। উনসত্বরের গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধে জাতীয় কবির সাহিত্যকর্মের প্রতি সম্মান জানিয়ে, স্বাধীনতার মহোৎসবে নজরুলের মতো কালজয়ী কবির প্রতি চতুর্থ দিনটি উৎসর্গ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, এমপি।

তিনি বলেন, বাঙ্গালীরা সবসময়েই শোষিত ছিলো। বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে, বাঙালীরা কখনো শাসক হতে পারতো না। আর বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য শাসনে এক সময়ের অপরিচিতি বাংলাদেশ এখন বিশ্বজুড়ে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি।

তিনি জানান, কবি নজরুলের বিদ্রোহী কবিতার এবছরই শততম বছর। একই সঙ্গে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশ বছর পূর্ণ হয়েছে। তাই এই মহোৎসবে নজরুল উৎসব খুবই তাৎপর্যপূর্ণ।

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে এফবিসিসিআই'র সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দীন আহমদ বলেন, চল্লিশ বছর আগে ওমরাহ করতে গিয়ে বিদেশে কটুক্তি শিকার হতেন বাংলাদেশীরা। কিন্তু এখন সেই দেশের মানুষরাই বাংলাদেশে বিনিয়োগ করতে, বাণিজ্য সম্প্রসারণ করতে আগ্রহী। বঙ্গবন্ধুর দেখানো পথে, প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে বিশ্বের রোল মডেলে পৌঁছেছে বাংলাদেশ।

এর আগে শুভেচ্ছা বক্তব্যে ঢাকা শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে সবার প্রতি আহ্বান জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

অতিথিদের সংক্ষিপ্ত বক্তব্য শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৬ দিনব্যাপী 'বিজয়ের ৫০ বছর: লাল সবুজের মহোৎসব' এর ৫ম দিন রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে রবীন্দ্র উৎসব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ, এমপি।

সান নিউজ/এনএএম/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা