জাতীয়

প্রস্তাবিত বাজেট অনুমোদন করেছে মন্ত্রীসভা

সান নিউজ ডেস্ক:

আসন্ন ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করেন। মন্ত্রিসভার বৈঠক বেলা ১২টার দিকে শুরু হয়ে সোয়া ২টা পর্যন্ত চলে।

এরপরই বিকাল ৩টায় শুরু হওয়া অধিবেশনে এ বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাজেট পেশে সন্মতি জানান।

এটি দেশের ৪৯তম, আওয়ামী লীগ সরকারের ২০তম এবং বর্তমান অর্থমন্ত্রীর দ্বিতীয় বাজেট। আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেটে করোনা ভাইরাস পরবর্তী অর্থনীতি মোকাবিলায় নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটি গতানুগতিক বাজেট নয়। এটিকে বলা হচ্ছে অর্থনৈতিক উত্তরণের বাজেট। চলতি অর্থবছরের মূল বাজেট ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। এবার বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা হচ্ছে বলে জানা গেছে।

করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার মাত্র ১১ জন সদস্য অংশ নিয়েছেন। মন্ত্রিপরিষদ সচিবসহ প্রায় সমানসংখ্যক সিনিয়র সচিব/সচিব অংশ নেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা