জাতীয়

সায়েদাবাদে দগ্ধ আরও এক জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সায়েদাবাদ জনপথ মোড়ের একটি চায়ের দোকানে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মোঃ রিপন জমাদার (৪০) মারা গেছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডাঃ এসএম আইউব হোসেন।

মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দুইজন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন আরও ৩ জন। দগ্ধ রবিন নামে অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মৃত রিপন ভোলা জেলার মৃত আলী হোসেন জমাদারে ছেলে। সায়েদাবাদ এলাকায় থাকতেন। পেশায় তিনি ভ্যানচালক ছিলেন। দুই ছেলে এক মেয়ের জনক ছিলেন আলী হোসে। তার পরিবার গ্রামে থাকে বলে জানিয়েছেন মৃতের শ্যালক আকবর হোসেন।

অন্যদিকে, শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক সার্জন ডাঃ এসএম আইউব হোসেন জানান, দগ্ধ রিপনের শরীরে ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। বাকি চারজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে কবির হোসেনের ৮৫ শতাংশ, আবুল কালামের ৮০ শতাংশ, শফিকুল ইসলামের ৭৮ শতাংশ বার্ন (পুড়ে) হয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার ১৩ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর সায়েদাবাদ জনপথ মোড়ের আওয়াল-আমিরুল মোটর পার্টস মার্কেটের নিচতলায় একটি চায়ের দোকানে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, আবুল কালাম (৫০) শামসুদ্দিন রবিন (৪০), রিপন (৪৫) শফিকুল ইসলাম (৪০) বিশ্বনাথ (৬৫) ও কবির (৩৮)। এর মধ্যে রোববার বিকেলে মারা যায় বিশ্ব নাথ দত্ত।

দগ্ধ শামসুদ্দিন রবিন জানিয়েছিলেন, ওই মার্কেটে তার ওয়েল্ডিং দোকান আছে। হঠাৎ পাশের দোকান থেকে আগুনের ফুলকি এসে তার দুই হাত ও মুখমণ্ডল ঝলসে যায়। কীভাবে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।

অন্যদিকে, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ডিউটি অফিসার রিবেন জানান, সায়েদাবাদে একটি দোকানে পুরাতন গ্যাস সিলিন্ডার রং করার কাজ চলছিল। সেখানে সিলিন্ডারে জমে গ্যাস থেকে আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা