জাতীয়

লন্ডনে বঙ্গবন্ধুর ভাস্কর্যে তথ্যমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক: গ্লাসগোতে বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগদান শেষে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ স্থানীয় সময় গতকাল শনিবার বিকেলে লন্ডনে স্থাপিত বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ আবক্ষ ভাস্কর্যটি যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আফসার সাদেকের নিজস্ব উদ্যোগে তার বাসভবন চত্বরে স্থাপিত।

এসময় ড. হাছান বলেন, 'জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই আবক্ষ ভাস্কর্য নিজ বাড়ির আঙিনায় স্থাপন করার জন্য যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আফসার সাদেককে অসংখ্য ধন্যবাদ। এই ভাস্কর্য স্থাপন করতে গিয়ে তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এখানে মামলা হয়েছিল, সেই মামলা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছিল। সেই মামলা জিতে তিনি বঙ্গবন্ধুর ভাস্কর্যটি স্থাপন করেছেন।'

'বঙ্গবন্ধুর প্রতি তার শ্রদ্ধা এবং ভালোবাসা দেশের প্রতি, বাঙালিদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসারই বহি:প্রকাশ, এজন্য তাকে আমি অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন জানাই', বলেন মন্ত্রী।

হাছান মাহমুদ এদিন সেখানে অবস্থানরত চিকিৎসাধীন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরীর সাথে ফোনে কথা বলেন। মন্ত্রী তার চিকিৎসা ও স্বাস্থ্যের বিষয়ে খোঁজ-খবর নেন ও আশু পূর্ণ সুস্থতা কামনা করেন। আব্দুল গাফফার চৌধুরীও তার খোঁজ-খবর নেওয়ার জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানান।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা