জাতীয়

দেশে করোনায় মৃত্যুর সংখ্যা হাজার ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক:

দেশে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় প্রাণহানি হয়েছে ৩৭ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার ১২ জনে।

গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৯৬৫টি নমুনা পরীক্ষার মধ্যে নতুন শনাক্ত হয়েছে ৩ হাজার ১৯০ জন। যা একদিনে নতুন সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে মোট আক্রান্ত হলো ৭৪ হাজার ৮৬৪ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৬৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৮৯৯ জন।

আজ (১০ জুন) দুপুরে করোনাভাইরাস বিষয়ে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, নতুন করে আইসোলেশনে ভর্তি হয়েছে আরও ৫৩৮ জন। সারাদেশে মোট আইসোলেশনে আছে ৮ হাজার ২৪৩ জন। আর গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ১৮৮ জন।

নতুন করে কোয়ারেন্টিনে আছেন ২ হাজার ১৫৬ জন। ছাড় পেয়েছেন ২ হাজার ৮৬ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন মোট ৫৭ হাজার ৭১১ জন।

এদিকে, করোনা আক্রান্ত সারা বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ১৩ হাজারেরও বেশি। আক্রান্ত সংখ্যা সাড়ে ৭৩ লাখ ছাড়িয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৬ লাখ ৪ হাজার ৯২৬ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা