জাতীয়
ডিএনসিসির এডিস দমন অভিযান

তৃতীয় দিনে ৫৪ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের তৃতীয় দিন ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৮ জুন) রাজধানীতে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে বিভিন্ন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এজন্য এই জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এদিন ১৪ হাজার ৫৩টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে ১৭৫টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়।

৯ হাজার ৫৬৭টি বাড়ি/স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ অর্থাৎ বিভিন্ন স্থানে তিন দিনের বেশি জমানো পানিও পাওয়া যায়। এসব স্থান ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীরা পরিষ্কার করেন এবং মশকনিধন কর্মীরা কীটনাশক প্রয়োগ করেন।

এছাড়া এসময় এডিসের লার্ভা পাওয়ায় ৯টি মামলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

গত ৬ জুন থেকে আজ পর্যন্ত ৩ দিনে ৫৪টি ওয়ার্ডে মোট ৩৯ হাজার ৮৩৭টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে মোট ৫৩৯টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়।

২৭ হাজার ৮০৩টি বাড়ি/স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়।

ফলে এ ৩ দিনের অভিযানে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় মোট ১ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা