ছবি: সংগৃহীত
জাতীয়

রাষ্ট্রপতি বার্লিন থেকে লন্ডনে

সাননিউজ ডেস্ক: জার্মানির বার্লিন থেকে যুক্তরাজ্যের লন্ডনে এসে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশেকুন নবী চৌধুরী মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বলেন, রাষ্ট্রপতি বার্লিন থেকে দুপুর দেড়টায় (স্থানীয় সময়) এখানে এসে পৌঁছেছেন।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও সেখানে রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন।

রাষ্ট্রপ্রধান স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের চিকিৎসার জন্য জার্মানি ও যুক্তরাজ্যে (ইউকে) ১২ দিনের সফরে ৯ অক্টোবর ঢাকা ত্যাগ করেন। তাঁর ২২ অক্টোবর দেশে ফেরার কথা ছিল, কিন্তু বঙ্গভবনের তথ্য মতে, রাষ্ট্রপতির (সংশোধিত সময়সূচী অনুযায়ী) এখন ২৬ অক্টোবর লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে, ৭৭ বছর বয়সী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমা রোগে ভুগছিলেন।

তিনি জাতীয় সংসদে (পার্লামেন্ট) স্পিকার থাকাকালীন লন্ডন ও জার্মানিতে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করাতেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা