জাতীয়

প্রবাসীদের সম্পত্তি রক্ষায় ট্রাইব্যুনাল গঠনের দাবি 

নিজস্ব প্রতিবেদক: হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রবাসীদের সম্পত্তি রক্ষাসহ অন্যান্য সমস্যা দ্রুত সমাধানের জন্য ট্রাইব্যুনাল গঠন করার দাবি জানানো হয়। গতকাল বৃহস্পতিবার মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠনটি নিউইয়র্কের জ্যাকসন হাইটস এর বাংলাদেশ প্লাজায় এই আয়োজন করে। এইচআরপিবি নিউইয়র্ক শাখার সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশে এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে বিচার দ্রুত সম্পন্ন করার জন্য যেভাবে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়, তেমনিভাবে প্রবাসীদের সম্পত্তি রক্ষাসহ অন্যান্য সমস্যা দ্রুত সমাধানের জন্য ট্রাইব্যুনাল গঠন করতে হবে।'

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ের অনেকেই প্রবাসীদের সমস্যা সম্পর্কে অবগত হলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে সমস্যা সমাধানে তেমন অগ্রগতি নেই। এমনকি পুলিশের প্রবাসী সেলও যথাযথ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। প্রবাসীদের বর্তমান সমস্যাগুলো সমাধান না করলে দেশের বাইরে থাকা ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, যার প্রভাব অর্থনীতিতে পরবে।

এ ছাড়া সভায় আরও বক্তব্য রাখেন, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ যুক্তরাষ্ট্র শাখার সহসভাপতি অ্যাডভোকেট ম জাকির মিয়া, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, মোবারক হোসাইন, অসরপ্রাপ্ত জেলা জজ মুনির হোসাইন পাটোয়ারিসহ আরও অনেকে। সভায় বিভিন্ন প্রবাসী বক্তারা দেশে তাদের অধিকার বঞ্চনার ঘটনা তুলে ধরেন এবং এর প্রতিকার দাবি করেন।

মতবিনিময় সভা শেষে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নিউ ইয়র্ক শাখার নতুন কমিটি গঠন করা হয়। অ্যাড. ম জাকির মিয়াকে নতুন কমিটির সভাপতি, সহসভাপতি আবদুল হাই কাইয়ুম, এম. রহমান কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা