ছবি: সংগৃহীত
জাতীয়

ধর্মীয় অনুভূতিতে আঘাতে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: র‍্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, সম্প্রীতির এই দেশে কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই ব্যক্তি মুসলিম বা হিন্দু যে ধর্মেরই হোক।

বুধবার (১৩ অক্টোবর) রাতে ঢাকার রমনায় শ্রী শ্রী রমনা কালীমন্দির ও শ্রী মা আনন্দময়ী আশ্রমে দুর্গাপূজার মহাঅষ্টমীর অনুষ্ঠান পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

র‍্যাব প্রধান বলেন, বাংলাদেশে সব ধর্মের সব শ্রেণি-পেশার লোক একসঙ্গে বাস করি। সম্প্রীতির যে দৃষ্টান্ত আমরা বিশ্বের বুকে স্থাপন করেছি, সামান্য কিছু ঘটনা তা নষ্ট করতে পারবে না।

দেশের সব মন্দির কমিটির উদ্দেশে তিনি বলেন, পূজা উদযাপন শেষে রাত ১২টা বা ১টার মধ্যে সবাই চলে যাবেন। তবে এখানকার স্বেচ্ছাসেবকরা কেউ না কেউ যেন সারারাত উপস্থিত থাকেন। কেউ না থাকলে এই সুযোগে কোনও দুষ্কৃতকারী হয়তো একটা অঘটন ঘটাতে পারে।

তিনি আরও বলেন, গভীররাতে যদি কেউ অঘটন ঘটাতে আসে, তাকে সাহস করে ধরে রাখবেন। যদি ধরতে নাও পারেন, তাহলে তাকে চিনে রাখবেন। পারলে একটা ছবি তুলে রাখবেন। আমরা শনাক্ত করে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবো।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি’র রবীন্দ্রনাথ 

এবার রবীন্দ্র-জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক...

নাট্যজন আতাউর রহমান আর নেই

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিবাগত রাতে মারা গেছেন নাট্যব্যক...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষা...

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

‎ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজে বিস্ফোরণ,  দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা