জাতীয়

স্তন ক্যান্সার রোধে সচেতনতার উপর গুরুত্ব হবে 

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, স্তন ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতার উপর গুরুত্ব বৃদ্ধি করতে হবে।

সোমবার (১১ অক্টোবর) রাজধানীর উত্তরায় ১০ নম্বর সেক্টরে আহছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃক বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা মাস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্ত করা সম্ভব হলে সুচিকিৎসার মাধ্যমে শতকরা ৯০ জনকেই পুরোপুরি নিরাময় করা সম্ভব। স্তন ক্যানসারের লক্ষণগুলো সম্পর্কে সম্যক ধারণা রাখা প্রত্যেক নারীর জন্যই আবশ্যক।

তিনি আরও বলেন,নগরবাসীর মাঝে বাল্যবিবাহ রোধসহ নারীদের কল্যাণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডিএনসিসির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে শেষে ডিএনসিসি মেয়র “কাজী রফিকুল আলম টিউমার বোর্ড” ও “অধ্যাপক ডাঃ এম. এ. হাই ক্যান্সার রেজিস্ট্রি এন্ড রিসার্চ সেন্টার”এর শুভ উদ্বোধন করেন।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা