জাতীয়

ব্যাটারিচালিত যান চলাচলে নীতিমালার দাবিতে সমাবেশে

নিজস্ব প্রতিবেদক: ব্যাটারিচালিত যান চলাচল নীতিমালার দাবিতে ফের সমাবেশের ঘোষণা দিয়েছে রিকশা, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। একই সঙ্গে সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ে স্মারকলিপিও দেবে সংগঠনটি। চার দফা দাবিতে বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে এ সমাবেশের ঘোষণা দেয়া হয়েছে।

শনিবার (২৫ সেপ্টম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে পরিষদ আয়োজিত এক সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়। এসময় আরও চারটি কর্মসূচিও ঘোষণা করা হয়।

এগুলো হলো-

১. ব্যাটারিচালিত যানবাহন চলাচল নীতিমালায় ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইককে অন্তর্ভূক্ত করা ও লাইসেন্স দেয়াসহ চার দফা দাবিতে আগামী ১-১৫ অক্টোবর সারা দেশে প্রচারপক্ষ পালন করা। ১১ অক্টোবর সারাদেশে ডিসি অফিসের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং প্রত্যেক জেলায় বিআরটিএকে স্মারকলিপি দেয়া।

২. ১৫-৩০ অক্টোবর চার দফা দাবিতে বিভাগীয় শহরে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চালক-গ্যারেজ মালিক মেকানিক শ্রমিক সমাবেশ করা।

৩. ১-২০ নভেম্বর বিভাগীয় শহরসহ জেলায় জেলায় স্থানীয় রাজনৈতিক, ট্রেড ইউনিয়ন, পরিবহন শ্রমিক নেতা, প্রকৌশলী, সাংবাদিক, মেকানিক, চালক-মালিক-যাত্রী প্রতিনিধিদের নিয়ে ‘ব্যাটারি চালিত যানবাহন উচ্ছেদ নয়, সাধারণ যাত্রী ও শ্রমিকদের স্বার্থে আধুনিকায়ন চাই’ শীর্ষক গোল টেবিল বৈঠক করা।

৪. ২০-৩০ নভেম্বর প্রত্যেক জেলা ও অঞ্চলে চার দফা দাবিতে সমাবেশ, মানববন্ধন ও মিছিল করা।


চালক সংগ্রাম পরিষদের চার দফা দাবির মধ্যে রয়েছে ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ না করা; আধুনিকায়ন করে রিকশা, ভ্যান, ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স দেয়া; প্রতিটি সড়ক-মহাসড়কে রিকশা, ইজিবাইকসহ স্বল্প গতির এবং জনগণের জন্য সীমিত গতির যানবাহন চলাচলের স্বার্থে আলাদা লেন ও সার্ভিস রোড তৈরি করা।

সমাবেশে উপস্থিত ছিলেন রিকশা, ব্যাটারিচালিত রিকশা ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহেল কাফী রতন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজেকুজ্জামান রতন ও সহসভাপতি আব্দুর রাজ্জাকসহ অনেকে। এছাড়া সমাবেশে প্রায় ৩০০ রিকশা চালক উপস্থিত ছিলেন।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা