অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ছবি: সংগৃহীত
জাতীয়

ডিজিটালি ঠকাচ্ছে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো

নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ই-কমার্স প্রতিষ্ঠানগুলো বাণিজ্য মন্ত্রণালয়, আইসিটি, বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র নিয়ে ব্যবসা করছে। সুতরাং সংশ্লিষ্টদের দায় নিতে হবে। এসব প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করতে হবে।

মন্ত্রী বলেন, এরা মানুষকে সব সময় ঠকায়। তবে ঠকানোর ধরণ ভিন্ন। আগে এরা (ই-কমার্স প্রতিষ্ঠান) ম্যানুয়ালি ঠকাতো, এখন ডিজিটালি ঠকাচ্ছে। সংশ্লিষ্টদের এ বিষয়ে দায়িত্ব নিতে হবে। যাতে করে এই ধরনের প্রতিষ্ঠান গ্রাহকদের সঙ্গে প্রতারণা না করতে পারে।

বুধবার (২২ সেপ্টেম্বর) অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চ্যুয়ালি ক্রয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে ই-কমার্স প্রতিষ্ঠান গ্রাহকের সঙ্গে প্রতারণা করছে, তাই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা- এমন প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, ঢাকায় মানুষের চাপ বাড়ছে। পড়ালেখাসহ নানা কারণে আমরাও এক সময় ঢাকায় আসি। তবে সরকার গ্রামের দিকে নজর দিচ্ছে। গ্রামে শহরের সুবিধা বৃদ্ধির জন্য নানা ধরনের অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। আমার বিশ্বাস এক সময় মানুষ আর শহরমুখী হবে না। গ্রামে শহরের সব সুবিধা তৈরি হবে।

সরকার গ্রামকে শহরে রুপ দিতে নানা ধরনের প্রকল্প বাস্তবায়ন করছে বলেও তিনি জানান।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা