জাতীয়

ছুরিকাঘাতে রাস্তায় পড়েছিল রংমিস্ত্রি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁওয়ে মো. বাঁধন (৩০) নামে এক রংমিস্ত্রি তিনচার যুবকের ছুরিকাঘাতে রাস্তায় পড়েছিলেন। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তেজগাঁও মডেল থানার পূর্ব তেজতুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাস্তায় তিনচার যুবক বাঁধনকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় সেখানে পরে থাকেন বাঁধন। সংবাদ পেয়ে তেজগাঁও মডেল থানার এসআই আব্দুল মান্নান তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা গুরুতর।

এসআই মান্নান বলেন, বাঁধন পূর্ব তেজতুরী বাজার এলাকায় থাকেন। তিনি রংমিস্ত্রির কাজ করেন। কাজ শেষে বাসায় ফেরার পথে ঘটনার শিকার হন। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার কারণে এ ঘটনা ঘটেছে। তিনি একটু সুস্থ হলে বিষয়টি আরও ভালো করে জানা যাবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা