জাতীয়

পঙ্গুতে কাতরাচ্ছেন বাবা, ঢামেকে মা ভাই বোন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে এক যুবক বটি দিয়ে কুপিয়ে তার বাবা-মা, ভাই-বোনকে গুরুতর জখম করেছে। বাবা পঙ্গু হাসপাতালে এবং মা, ভাই, বোনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘাতক ছেলে দেলোয়ার দেওয়ান (৩৩) পালিয়েছেন।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণখান পূর্ব আশকোনায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বাবা মো. আব্দুর রশিদ অলিউল্লাহ দেওয়ান (৬২), মা দেলোয়ারা বেগম (৫৫), ভাই ইমতিয়াজ দেওয়ান (২৩), বোন রুবিনা দেওয়ান (১৯)।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আব্দুল খান বলেন, আহতরা ঢামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে বাবা আব্দুর রশিদকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তার একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। বাকিদের হাতে কাটা জখম রয়েছে।

আহতদের এক স্বজন জানান, দেলোয়ার দেওয়ান বাড়ির বড় ছেলে। তিনি একটি চাকরি করতেন। বর্তমানে বেকার। মাঝে মধ্যে তার মানুসিক সমস্যা দেখা দেয়। তিনি তখন বাড়ির সবাইকে গালি দেন। এসব কারণে তার স্ত্রী সন্তান নিয়ে বাবার বাড়িতে চলে গেছেন।

তিনি আরও জানান, দুপুরে ঘটনার পর আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা তিনজন ঢামেকে চিকিৎসাধীন। আর বাবা আছেন পঙ্গু হাসপাতালে।

পুলিশ ফাঁড়ির আব্দুল খান বলেন, বিষয়টি দক্ষিণ খান থানাকে অবিহিত করা হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা