পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। ছবি: সংগৃহীত
জাতীয়

বাণিজ্য বৃদ্ধির সুযোগ বাংলাদেশ-ওমানের

সাননিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশ ও ওমানেরনস্বার্থে বাণিজ্যে সবোর্চ্চ সুবিধা লাভে দ্বিপক্ষীয় অগ্রাধিকার বাণিজ্য চুক্তি (পিটিএ) অথবা মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের (এফটিএ) সম্ভাব্যতা যাচাই করে দেখতে পারে।

মন্ত্রী বলেন, গত দশকে বাংলাদেশ ও ওমানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বেড়েছে। আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং বাণিজ্য পণ্য বহুমুখীকরণের অনেক সুযোগ রয়েছে।

আবদুল মোমেন মুজিব বর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তি উৎযাপন উপলক্ষে রোববার ‘বাংলাদেশ ওমান দ্বিপক্ষীয় বাণিজ্য : চ্যালেঞ্জ এবং সুযোগ’ শীষর্ক এক ওয়েবিনারে বক্তৃতাকালে এসব কথা বলেন। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

অনুষ্ঠানে ওমানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের কূটনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি শেখ খলিফা আলহার্থিও বক্তব্য রাখেন।

পররাষ্ট্রমন্ত্রী ড.মোমেন বলেন, বাংলাদেশ তৈরি পোশাক, ওষধ, চামড়াজাত পণ্য, সিরামিক, হিমায়িত মৎস্য, পাট ও পাটজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্যের মতো আন্তর্জাতিক মানের পণ্য ইউরোপ, যুক্তরাষ্ট্র, সারাবিশ্বের অন্যান্য দেশে রফতানি করছে।

তিনি বলেন, আমাদের দেশের ব্যবসায়িরা আরো অধিক প্রতিযোগিতামূলক মূল্যে অধিকাংশ পণ্য ওমানে রফতানি করার ব্যাপারে আশাবাদি। তিনি ওমানের বাজারে বাংলাদেশী পণ্যের অবাধ প্রবেশে সেদেশের সহযোগিতা কামনা করেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা