জাতীয়

কর্মী নিতে চায় সার্বিয়া

কূটনৈতিক প্রতিবেদক: সার্বিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান সার্বিয়ার শ্রম, কর্মসংস্থান, প্রবীণ এবং সামাজিক বিষয়ক মন্ত্রী ডা. চজ দারিজা কিসিচ তেপাভেভিচের সাথে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বেলগ্রেডে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত।

ঢাকা এবং বেলগ্রেডের মধ্যে ঐতিহাসিক বন্ধন এবং বিশেষ করে শ্রম এবং কর্মসংস্থানের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে উভয়ে এতদসংক্রান্ত একটি সমঝোতা স্মারক/চুক্তি স্বাক্ষরের সম্ভাবনার বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে রাষ্ট্রদূতকে বৈধভাবে বাংলাদেশ থেকে দক্ষ ও আধা দক্ষ কর্মী নিয়োগে সার্বিয়ান কোম্পানিগুলোর গভীর আগ্রহের কথা অবহিত করা হয়। সার্বিয়ার ন্যাশনাল ইমপ্লয়মেন্ট এজেন্সির তথ্যমতে, সম্প্রতি বাংলাদেশি শ্রমিকদের জন্য ৩০টি ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়েছে। ইতোমধ্যে ১৪জন বাংলাদেশি কর্মী একটি জ্বালানী কোম্পানিতে (BEDEM) যোগদানও করেছেন। রাষ্ট্রদূত ৮ সেপ্টেম্বর ২০২১ BEDEM কোম্পানি পরিদর্শন করেন এবং সংস্থাটির শীর্ষ কর্মকর্তা ও কর্মরত বাংলাদেশি কর্মীদের সাথে মতবিনিময় করেন। বাংলাদেশি কর্মীরা কোম্পানিতে কাজের পরিবেশ এবং কোম্পানির দেয়া সুযোগ-সুবিধার ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

উল্লেখ্য, রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তাঁর সমবর্তী অধিক্ষেত্রাধীন দেশ সার্বিয়ার রাষ্ট্রপতির নিকট ৬ সেপ্টেম্বর ২০২১ পরিচয়পত্র পেশ উপলক্ষ্যে বেলগ্রেড সফরকালীন সময়ে উক্ত বৈঠকে মিলিত হন। বৈঠকে দূতাবাসের কাউন্সেলর এ এস এম সায়েম এবং সার্বিয়ার উর্ধ্ব তনকর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে

দেশে জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্বাভাবিক চাপ সামাল দিতে আজ থেকে সরবরাহ বাড়...

হজক্যাম্পে ইসলামী ব্যাংকের বিশেষ হজ বুথ উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি হজ যাত্রীদের ব্যাংকিং সেবা, প্রয়োজনীয় তথ্য ও উপ...

রাজনৈতিক দল ও রাষ্ট্র পরিচালনা: ব্যবধান ও সমন্বয়ের নতুন রাজনীতি

এ, কে, এম শফিউল আযম রুমি: বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেক কিছু...

তেলের দাম আবার বাড়ল!

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে...

হরমুজ প্রণালি ফের বন্ধ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সংলাপ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা