জাতীয়

রাতের ভুল রাতেই অবসান

নিজস্ব প্রতিবেদক: প্রশাসনের সঙ্গে বরিশাল মহানগর আওয়ামী লীগের ‘দ্বন্দ্ব’ নিরসন হয়েছে। গত বুধবার রাতে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের হামলা-সংঘর্ষ ঘটে। হামলা হয় ইউএনও মুনিবুর রহমানের সরকারি বাসায়। এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। ওই রাতের ঘটনা রোববার (২২ আগস্ট) রাতে নিরসন হলো।

রাতে বরিশাল সিটি কর্পোরেশন মেয়র, জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এক সমঝোতা বৈঠকে বসেন। বিষয়টিকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে উভয় পক্ষ মেনে নেয়। তবে বৈঠকে ইউএনও উপস্থিত ছিলেন না। বরিশাল বিভাগীয় কমিশনারের বাসায় রাত সাড়ে ১০টায় এ বৈঠক হয়।

সভায় উপস্থিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস বলেন, সবার মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল। সেটার অবসান হয়েছে। আর যেন এমন ঘটনা না ঘটে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদল, ডিআইজি আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার, পুলিশ সুপার মারুফ হোসেন ও মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর এবং প্রশাসনের কর্মকর্তারা।

এ সমঝোতার বিষয়ে ইউএনও মুনিবুর রহমান বলেন, বৈঠকে আমাকে থাকার কথা বলা হয়নি। তবে আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে ছিলেন। তারা যে সিদ্ধান্ত নিয়েছেন আমারও একই সিদ্ধান্ত।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

হলিউড ওয়াক অব ফেমে গিয়ে আপ্লুত সাফা কবির

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত বিখ্যাত ‘হলিউড ওয়াক অব ফেম&rsquo...

মন্ত্রিসভায় স্বস্তি, রদবদলের গুঞ্জনে শঙ্কা

সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তনের প্রত্যাশা থাকলেও সর্বশেষ রদবদলে বহুল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা