জাতীয়

কাগজ কলমে কঠোর লকডাউন

জাহিদ রাকিব: সারাদেশে করোনা সংক্রমণ কমাতে সরকারের ঘোষিত কঠোর লকডাউন অমান্য করে সড়কে বের হচ্ছেন মানুষ। ভিড় জমাচ্ছেন চায়ের দোকান থেকে শুরু করে মুদির দোকানে। কঠোর লকডাউন এখন শুধু কাগজ কলমে । যা মাঠ পর্যায়ে কার্যত একদম অচল।

রোববার (৮আগস্ট) বৃষ্টির মধ্যেও রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, কঠোর লকডাউনের মধ্যেও মানুষ প্রয়োজনে ও অপ্রয়োজনে ঘর থেকে বের হয়েছেন। গণপরিবহন না থাকলেও ব্যাটারি চালিত অটোরিকশা, রিকশা, প্রাইভেটকার, পিকআপ সহ বিভিন্ন ধরনের যাববাহনের চাপে যানজটের সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনের তুলনায় সড়কে গড়ি চাপ বেশি। পাড়া মহল্লার দোকানপাটও স্বাভাবিক সময়ের মতো খোলা রয়েছে।

করোনা সংক্রমণ কমাতে গত ১ জুলাই দেশে কঠোর লকডাউন জারি করা হয়। ঈদুল আযহা উপলক্ষে লকডাউন শিথিল করে মানুষের চলাচল স্বাভাবিক করে দেয় সরকার। ঈদের পর ধাপে ধাপে ১০ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউনের মেয়াদ বাড়ালেও তা মানছে না অনেকেই। দিন যতো যাচ্ছে, রাস্তাঘাটে মানুষও ততো বাড়ছে, জীবিকার তাগিদে মানুষ আর বিধিনিষেধ মানতে চাইছে না।

রাজধানীর রামপুরা , বাড্ডা, মালিবাগ, মগবাজার এলাকায় রিকশা, ভ্যান ও ব্যক্তিগত গাড়ি চলাচল বেশ বেড়েছে।

রামপুরা এলাকায় মোশাররফ হোসেন কাগজ প্রিন্ট করার জন্য ঘর থেকে বের হয়েছেন। তিনি বলেন, মার্কেটে প্রিন্টের দোকানের সার্টার বন্ধ থাকলেও ভেতরে দোকানদার রয়েছেন।

আরেকজন শিয়া মসজিদ বাজারে ক্রেতা আলী আহমেদ বলেন, বাজারে বোঝার উপায় নাই যে লকডাউন চলছে। এই লকডাউন মানে এখন নামে। কাজীর গরুর মতো- খাতায় আছে, গোয়ালে নেই। এসব বিষয়ে কঠোর হওয়া উচিত।

বাড্ডা এলাকার কাছে ফুটপাতে জিন্স প্যান্ট বিক্রেতা শফিক বলেন, লকডাউনের কড়াকড়ি কমে গেছে। দেখেন, সকাল থেকে মতিঝিল সড়কে প্রচুর প্রাইভেট কার এসে রাস্তার দুই ধারে পার্কিং করা। এখানকার প্রতিষ্ঠানে এখন পুরোদমেই কাজ-কর্ম চলছে।

খিলগাঁওয়ের বাসিন্দা হাজী নাসির উদ্দিন বলেন, সব ধরনের দোকানপাট খোলা রয়েছে। মানুষের যে পরিমাণ উপস্থিতি বেড়েছে‑ বিধিনিষেধ আছে বলে মনেই হচ্ছে না। তাই আমরা বাসা থেকে বের হলাম। কেনাকাটা করলাম। একটু পর অফিসে যাবো।

কর্মব্যস্ত হয়ে উঠেছে মগবাজার। এলাকার দোকানপাট খুলেছে, মানুষের চলাচল বেড়ে যাওয়ায় কারণে রিকশাচালকরাও ব্যস্ত। তবে প্রচন্ড গরমে অনেকেই মাস্ক ছাড়াই চলাচল করছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা