জাতীয়

বিশেষ বার্তা নিয়ে ইরানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ইরানের নয়া প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বৃহস্পতিবার (৫ আগস্ট) শপথ গ্রহণ করছেন। তেহরানের স্থানীয় সময় বিকেল ৫টায় ইরানের সংসদ ভবনে স্বাস্থ্যবিধি মেনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অন্যান্য দেশের মতো বাংলাদেশের একটি প্রতিনিধিদলও অংশগ্রহণ করেছে।

ইরানের সংসদ মজলিসে শুরায়ে ইসলামির মুখপাত্র সাইয়্যেদ নিজামুদ্দিন মুসাভি জানিয়েছেন, বিশ্বের ৭৩টি দেশের ১১৫ জন রাষ্ট্রীয় অতিথি প্রেসিডেন্ট রায়িসির শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী মঙ্গলবার ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ইব্রাহিম রায়িসিকে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন। তবে রাষ্ট্রীয় রীতি অনুযায়ী বৃহস্পতিবার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ইরানের প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বুধবার (৪ আগস্ট) রাতে তেহরানে পৌঁছেছেন। তিনি তিন সদস্যের বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’র সংবাদদাতা তেহরানের ইমাম খোমেনী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ খবর জানিয়ে বলেছেন, দক্ষিণ এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

সূত্র জানায়, ইরানের নতুন নেতৃত্বের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বার্তা নিয়ে গেছেন তারা। তেহরানের পার্লামেন্টে বর্ণাঢ্য এক আয়োজনে শপথ নেবেন প্রেসিডেন্ট রাইসি। এতে রাষ্ট্র ও সরকার প্রধানসহ পঞ্চাশের অধিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অতিথিরা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে অংশ নিচ্ছেন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা