জাতীয়

গণপরিবহনে ভিড় বাড়ছে

জাহিদ রাকিব : রফতানিমুখী শিল্পের শ্রমিক ও সংশ্লিষ্টদের কাজে যোগদানের সুবিধার্থে কয়েক ঘণ্টার জন্য গণপরিবহনসহ নৌযান চলাচলের অনুমতি দিয়েছে সরকার। রোববার (১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত এই অনুমতি দেয়া হয়।

এ অবস্থায় রোববার সকালে রাজধানীতে যাত্রী ও গণপরিবহনের তেমন দেখা মেলেনি। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এর সংখ্যা বাড়ে।

রাজধানীর রামপুরা, বাড্ডা, মালিবাগ, খিলগাঁও ও সায়েদাবাদ এলাকা ঘুরে দেখা যায়, সকালের দিকে হাতেগোনা কয়েকটি গণপরিবহন চলাচল করলেও যাত্রীর তেমন চাপ ছিলো না। তবে বেলা বাড়ার সঙ্গে ছেড়েছে যানবাহন ও ভিড় বেড়েছে যাত্রীর। সকালে স্ট্যান্ডে দাঁড় করানো থাকলেও বেলা বাড়ার পর এক এক করে সড়কে নামানো হয়। এসব বাসে স্বাস্থ্যবিধি মানা হয়নি।

যাত্রীরা জানায়, লকডাউনে গণপরিবহন বন্ধ ছিল। তবে কয়েক ঘণ্টার জন্য গণপরিবহন চলাচলের অনুমতি পাওয়ায় তারা নিজেদের প্রয়োজনীয় কাজ সেরে নিতে বাসা থেকে বের হয়েছেন। কিন্তু গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ ভাড়া গুনছেন তারা।

সায়েদাবাদ এলাকায় কথা হয় বিআরটিসির বাস চালক সবুজ মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘সকাল থেকে দুই ট্রিপ মারছি। দুপুর ১২টার পরে আর বাস চালাতে পারবো না।’

এদিকে সায়েদাবাদ এলাকায় দেখা যায়, শনিবার রাত থেকে দূরপাল্লার বাস চলার কথা থাকলেও ওই টার্মিনাল এলাকা থেকে বেশি বাস ছেড়ে যায়নি।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় গত কয়েক মাস ধরে বিধিনিষেধ আরোপ করে তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ৮ দিনের জন্য বিধিনিষেধ শিথিল করা হয়েছিল। এরপর আবার গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে।

সান নিউজ/এসএ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা