জাতীয়

খাদ্য মজুদে রেকর্ডের পথে বাংলাদেশ

সাননিউজ ডেস্ক: সরকারি খাদ্যশষ্য মজুদের রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ। বর্তমানে সরকারি খাদ্যশষ্যের মজুদ ১৬.৬৯ লাখ মেট্রিক টন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় খাদ্য মন্ত্রণালয়ের প্রচেষ্টায় খাদ্যশষ্য মজুদের এ রেকর্ড হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দেশে সিএসডি ও এলএসডি গোডাউনে বর্তমান ধারণ ক্ষমতা ২১ লাখ মেট্রিক টন। চলমান অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযানে ২৭ জুলাই পর্যন্ত ৭ লাখ ৪০ হাজার মেট্রিক টন চাল, ৩ লাখ ১৫ হাজার মেট্রিক টন ধান এবং ১ লাখ ৩ হাজার মেট্রিক টন গম সংগ্রহ করা হয়েছে। গত কয়েক মাসে বিদেশ থেকে আমদানি হয়েছে প্রায় ৯ লাখ মেট্রিক টন চাল ও গম। আরও ৫ লক্ষাধিক মেট্রিক টন চাল বিদেশ থেকে আসার অপেক্ষায় আছে।

এছাড়া ১৬ আগস্ট পর্যন্ত চলবে বোরো সংগ্রহ অভিযান। এ সময়ের মধ্যে আরও ৭ লাখ মেট্রিক টন খাদ্যশস্য অভ্যন্তরীণভাবে সংগ্রহের আশা করা হচ্ছে। বর্তমানে সরকারি খাদ্যগুদামে মোট মজুদের পরিমাণ ১৬.৬৯ লাখ মেট্রিক টন। আগস্ট শেষে এ মজুদের পরিমাণ আরও বেড়ে যাবে। ফলে সরকারি গোডাউনে খাদ্যশষ্য মজুদের স্থান সংকুলান নিয়ে নতুন করে ভাবতে হবে।

খাদ্য সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানম বলেন, এই মৌসুমে সরকারি সংগ্রহ মূল্য বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় সংগ্রহ অভিযান সফল হওয়ার পথে। কৃষক এবার ফসলের নায্যমূল্য পেয়ে খুশি।

এ বিষয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। একজন মানুষও যেন খাবারের কষ্ট না পায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। কৃষক যাতে ন্যায্যমূল্য পায় সেটা নিশ্চিত করার জন্য খাদ্য মন্ত্রণালয় সব সময় সচেষ্ট ছিল।

তিনি বলেন, খাদ্য মজুদ সক্ষমতা বাড়াতে তিনটি সাইলোর নির্মাণ কাজ শেষের পথে। ৫০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার একটি সাইলোর নির্মাণ কাজ শুরু হয়েছে এবং চারটির টেন্ডার কার্যক্রম প্রক্রিয়াধীন। সম্প্রতি একনেকে ৩০টি পেডি সাইলোর অনুমোদন পাওয়া গেছে।

তিনি আরও বলেন, এছাড়াও প্রধানমন্ত্রী সারাদেশে ১৭০টি পেডি সাইলো নির্মাণের নির্দেশ দিয়েছেন। এগুলো নির্মিত হলে খাদ্য শস্য মজুদ নিয়ে আর চিন্তা থাকবে না।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোয়ালন্দে আশুরায় অংশ নিয়ে একজনের মৃত্যু 

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র মহররমের আশুরার মাতমে অংশ নিয়ে বাবু শেখ (৫৫) নামে ব্...

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের গভীর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালিত এক...

চীন-মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান

মালয়েশিয়া ও চীনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্...

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নির্দেশনা 

আগামী সোমবার (২৯ জুন)প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি&...

আইসিসিকে দেওয়া চিঠিতে যা লিখেছেন বুলবুল 

বিসিবির পরিচালক সিরাজউদ্দিন আলমগীর আইসিসিকে দেওয়া বুলবুলের সেই চিঠি নিয়ে বলেন...

তিস্তায় যৌথ কারিগরি সমীক্ষা করবে বাংলাদেশ ও চীন

তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ও চীন যৌথভাবে একটি কারিগরি...

সাড়ে ৬ বছর পর শেষ হচ্ছে মোংলা বন্দরের মেগা ড্রেজিং প্রকল্প   

মোংলা বন্দরকে পূর্ণাঙ্গ কার্যক্ষম ও সচল রাখতে অবশেষে সমাপ্তির পথে আউটার বারের...

মুন্সীগঞ্জ সদরে ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার 

মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা