জাতীয়

শুভজন্মদিন কমরেড মণি

নিজস্ব প্রতিবেদক : ব্রিটিশবিরোধী সংগ্রামী নেতা কমরেড মণি সিংহের ১২০তম জন্মবার্ষিকী আজ। ১৯০১ সালের ২৮ জুলাই কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন কমরেড মণি।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি ছিলেন তিনি। অস্থায়ী সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন মুক্তিযুদ্ধকালীন সময়ে। মৃত্যুর আগ পর্যন্ত গরিব মেহনতি মানুষের মুক্তির লক্ষে সংগ্রাম করে গেছেন তিনি।

মণি সিংহের ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে সিপিবি এবং কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটি কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। করোনার কারণে সীমিত পর্যায়ে এই কর্মসূচি পালন করা হবে।

আজ বুধবার (২৮ জুলাই) রাজধানীর পোস্তগোলা শ্মশানঘাটে কমরেড মণি সিংহ স্মৃতিস্তম্ভে এবং সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে।

এছাড়াও নেত্রকোনার সুসং দুর্গাপুর টঙ্ক স্মৃতিসৌধে সংক্ষিপ্ত আকারে কমরেড মণি সিংহের মেলা উদযাপন কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা