জাতীয়

জাতি একজন অসাধারণ মানুষকে হারালো

জাহিদ রাকিব

মুক্তিযোদ্ধা গণসংগীত শিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে জাতি একজন অসাধারণ মানুষকে হারালো বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার (২৪ জুলাই) দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফকির আলমগীরের মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে এসে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ফকির আলমগীর ছিলেন একজন মুক্তিযোদ্ধা। ৬৯ এর গণ অভ্যুত্থানের সক্রীয় সৈনিক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক।
হাছান মাহমুদ বলেন, তিনি ছিলেন গণমানুষের শিল্পী। তার মৃত্যু জাতির জন্য বিরাট ক্ষতি।

এর আগে বৃষ্টি আর লকডাউন উপেক্ষা করে ফকির আলমগীরের নিথর দেহ বহন করা অ্যাম্বুলেন্সটি এসে থামে শহীদ মিনারের কৃষ্ণচূড়া গাছের নিচে। তারও আগে থেকেই অনেকে সেখানে উপস্থিত। কারও হাতে ফুলের তোড়া, কারও মাথায় ছাতা। শহীদ মিনারের বেদিতে ফকির আলমগীরের জন্য সব গুছিয়ে রেখেছিল সম্মিলিত সাংস্কৃতিক জোট।

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) মোহাম্মদ আখতারুজ্জামান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল কুদ্দুছ প্রমুখ।

ঢাবির ভিসি মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, ফকির আলমগীর ছিলেন বাংলাদেশের এক রত্ন। জাতি আজ সেই রত্নকে হারালো। মহান মুক্তিযুদ্ধ থেকে রাজপথের গণসংগীতসহ সব ক্ষেত্রে তিনি ছিলেন অগ্রসেনা। তার অবদানের কথা জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।

ফকির আলমগীরের স্ত্রী বলেন, ফকির আলমগীরের হাজারো গান যেনো সংরক্ষণ করা হয়। জীবদ্দশায় তার খুব আক্ষেপ ছিল, একটি রাষ্ট্রীয় পদক না পাওয়াতে। আমি প্রধামন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানাবো, মরণোত্তর হলেও ফকির আলমগীরকে একটি রাষ্ট্রীয় পদক দিলে তার অতৃপ্ত আত্মা শান্তি পাবে।

অভিনেতা ঝুনা চৌধুরী বলেন, আমরা একজন সহযোদ্ধা, বড় ভাইকে হারালাম। মহান আল্লাহ তার আত্মার চির শান্তি দিক।

এর আগে বেলা ১১টায় খিলগাঁওয়ের পল্লীমা সংসদ মাঠে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেয়া হয়। সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জোহরের পর খিলগাঁও মাটির মসজিদে দ্বিতীয় জানাজার পর ফকির আলমগীরকে তালতলা কবরাস্থানে সমাহিত করা হবে বলে জানিয়েছে তার পরিবার। ফকির আলমগীর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার রাত ১০টা ৫৬ মিনিটে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা